চলন্ত প্লেনের জরুরি দরজা খুলে যাত্রীর লাফ

ভারতের চেন্নাই আন্তর্জাকি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সি করার সময় একটি প্লেনের জরুরি দরজা খুলে এক যাত্রী লাফিয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চেন্নাই ফ্লাইটটি রানওয়ে ছাড়ার পর ধীরগতিতে ট্যাক্সিওয়ে দিয়ে চলছিল। ঠিক সেই সময় এক পুরুষ যাত্রী হঠাৎ জরুরি দরজা খুলে নিচে লাফ দেন, যা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হ্যাঁ, বিমানটি তখন ধীরে চলছিল যখন তিনি লাফ দেন। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি। তিনি আরও জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি। প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই যাত্রী ভ্রমণের সময় অসুস্থ বোধ করছিলেন। একজন কর্মকর্তা বলেন, তিনি বমিভাবের কথা জানিয়েছিলেন এবং বিমানের ভেতর দু’বার বমি করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার এই শারীরিক অবস্থাই এমন আচরণের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই পাইলট ভূমি নিরাপত্তা কর্তৃপক্ষকে সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিআইএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে এবং পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দর কার্যক

চলন্ত প্লেনের জরুরি দরজা খুলে যাত্রীর লাফ

ভারতের চেন্নাই আন্তর্জাকি বিমানবন্দরে অবতরণের পর ট্যাক্সি করার সময় একটি প্লেনের জরুরি দরজা খুলে এক যাত্রী লাফিয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চেন্নাই ফ্লাইটটি রানওয়ে ছাড়ার পর ধীরগতিতে ট্যাক্সিওয়ে দিয়ে চলছিল। ঠিক সেই সময় এক পুরুষ যাত্রী হঠাৎ জরুরি দরজা খুলে নিচে লাফ দেন, যা অন্য যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

চেন্নাই বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, হ্যাঁ, বিমানটি তখন ধীরে চলছিল যখন তিনি লাফ দেন। এতে কোনো প্রাণহানি বা বিমানের ক্ষতি হয়নি। তিনি আরও জানান, ঘটনাটি মূল রানওয়েতে ঘটেনি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ওই যাত্রী ভ্রমণের সময় অসুস্থ বোধ করছিলেন। একজন কর্মকর্তা বলেন, তিনি বমিভাবের কথা জানিয়েছিলেন এবং বিমানের ভেতর দু’বার বমি করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার এই শারীরিক অবস্থাই এমন আচরণের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই পাইলট ভূমি নিরাপত্তা কর্তৃপক্ষকে সতর্ক করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিআইএসএফ সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে এবং পরবর্তী তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দর কার্যক্রমে বিঘ্ন ঘটে। কর্তৃপক্ষ জানায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাত ৩টা ২৩ মিনিট থেকে ৪টা ২৩ মিনিট পর্যন্ত প্রধান রানওয়ে বন্ধ রাখা হয় এবং এ সময় ফ্লাইটগুলো বিকল্প রানওয়ে দিয়ে পরিচালনা করা হয়।

যাত্রীর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে অনির্দিষ্ট সূত্রে জানা গেছে তিনি তামিলনাড়ুর পুদুক্কোট্টাই জেলার বাসিন্দা হতে পারেন।

ঘটনাটি ঘিরে বিমান চলাচল নিরাপত্তা বিধি লঙ্ঘনের তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে উদ্বেগজনক এ ঘটনার পরও কোনো যাত্রী বা ক্রুর আঘাত লাগেনি এবং বিমানেরও কোনো ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow