চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অর্গানোগ্রাম বহির্ভূতভাবে পদোন্নতি এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অতিরিক্ত দায়িত্ব প্রদানের অভিযোগ তুলেছে দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র। এই নিয়মরক্ষার নামে অনিয়ম ও বৈষম্যের কারণে চসিকের কর্মরত বিএসসি প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।  গত বৃহস্পতিবার চসিক মেয়রের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে করে এসব অভিযোগ তুলে ধরেন আইইবি নেতারা। এসময় মেয়র সাম্প্রতিক সব বিধি-বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হবে বলে আশ্বাস দেন। আইইবি প্রতিনিধিদল ও চসিকের বিএসসি প্রকৌশলীদের অভিযোগ, চসিক কর্মচারী বিধিমালা-২০১৯ অনুযায়ী সহকারী প্রকৌশলী পদে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপাত ৬৭% : ৩৩% হওয়ার কথা থাকলেও বর্তমানে তা উল্টে ৪৮% : ৫২% এ দাঁড়িয়েছে। অর্গানোগ্রাম অনুযায়ী মোট ১৪টি পদের বিপরীতে বর্তমানে সহকারী প্রকৌশলীর সংখ্যা ২১ জন। সম্প্রতি পদ খালি না থাকা সত্ত্বেও ০৬ জন উপ-সহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গত ১৪ জুন চারজন যোগ্য বিএসসি প্রকৌশলীকে ডিঙিয়ে জ্যেষ্ঠতার তালিকায় ৯ম স্থানে থাকা জাহিদুর রশিদ ভূঁইয়া

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনে (চসিক) অর্গানোগ্রাম বহির্ভূতভাবে পদোন্নতি এবং জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অতিরিক্ত দায়িত্ব প্রদানের অভিযোগ তুলেছে দ্য ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্র। এই নিয়মরক্ষার নামে অনিয়ম ও বৈষম্যের কারণে চসিকের কর্মরত বিএসসি প্রকৌশলীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। 

গত বৃহস্পতিবার চসিক মেয়রের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে করে এসব অভিযোগ তুলে ধরেন আইইবি নেতারা। এসময় মেয়র সাম্প্রতিক সব বিধি-বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব বাতিল করা হবে বলে আশ্বাস দেন।

আইইবি প্রতিনিধিদল ও চসিকের বিএসসি প্রকৌশলীদের অভিযোগ, চসিক কর্মচারী বিধিমালা-২০১৯ অনুযায়ী সহকারী প্রকৌশলী পদে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের অনুপাত ৬৭% : ৩৩% হওয়ার কথা থাকলেও বর্তমানে তা উল্টে ৪৮% : ৫২% এ দাঁড়িয়েছে। অর্গানোগ্রাম অনুযায়ী মোট ১৪টি পদের বিপরীতে বর্তমানে সহকারী প্রকৌশলীর সংখ্যা ২১ জন। সম্প্রতি পদ খালি না থাকা সত্ত্বেও ০৬ জন উপ-সহকারী প্রকৌশলীকে সহকারী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া গত ১৪ জুন চারজন যোগ্য বিএসসি প্রকৌশলীকে ডিঙিয়ে জ্যেষ্ঠতার তালিকায় ৯ম স্থানে থাকা জাহিদুর রশিদ ভূঁইয়াকে নির্বাহী প্রকৌশলী পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। 

প্রকৌশলীদের দাবি, সরাসরি পদোন্নতি না দিয়ে প্রথমে ‘অতিরিক্ত দায়িত্ব’ প্রদান এবং পরে তা নিয়মিতকরণের এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত অনিয়মের সুযোগ নেওয়া হচ্ছে। 

বৈঠকে প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান, এই নিয়মবহির্ভূত ধারা বিগত ফ্যাসিস্ট আমলেও চলমান ছিল, যা বর্তমানে আরও প্রকট আকার ধারণ করেছে।

বৈঠকে আইইবি প্রতিনিধিরা এই অসন্তোষের কথা তুলে ধরলে মেয়র তাৎক্ষণিকভাবে বিষয়টি সম্পর্কে চসিক সচিব আশরাফুল আমিনের কাছে জানতে চান, তবে সচিব এ ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানান প্রতিনিধিরা। এমনকি এই সিদ্ধান্তের পেছনে প্রধান প্রকৌশলীর কোনো মতামত নেওয়া হয়নি বলেও বৈঠকে জানান সচিব। 

এ বিষয়ে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন সাম্প্রতিক সময়ে দেওয়া সব বিধি-বহির্ভূত অতিরিক্ত দায়িত্ব বাতিল করার আশ্বাস দেন। পাশাপাশি পরবর্তীতে প্রকৌশল বিভাগে যেকোনো অতিরিক্ত চলতি দায়িত্ব প্রদানের ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর মতামত গ্রহণ করার নির্দেশনা দেন। 

বৈঠকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের পক্ষে সম্মানী সম্পাদক খান মো. আমিনুর রহমান, কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী নুরুল আলম, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. আবু জাফর, সম্মানি সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামানসহ সিনিয়র নেতৃবৃন্দ এবং চসিকের পক্ষে সচিব আশরাফুল আমিন, আইন কর্মকর্তা মহিউদ্দিন মুরাদ ও প্রধান প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow