চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনকে জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও সরকারি রাস্তার ওপর দিয়ে পাইপ বসিয়ে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে দুই ড্রেজার মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রাস্তার ওপর স্থাপিত পাইপ অপসারণ করা হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। অভিযান চলাকালে অবৈধভাবে ড্রেজার পরিচালনা এবং সরকারি রাস্তার ক্ষতি করে পাইপের মাধ্যমে বালু পরিবহনের অভিযোগে দুই ড্রেজার মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে সড়কের ওপর থাকা বালু পরিবহনের পাইপ অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের দ্রুত সার্ভে সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করে কিংবা আইন অমান্য করে কোনোভাবেই বালু পরিবহন করতে দেওয়া হবে না। যারা অবৈধভাবে ড্রেজার পরিচালনা করছেন,

চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনকে জরিমানা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অবৈধ ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন ও সরকারি রাস্তার ওপর দিয়ে পাইপ বসিয়ে বালু পরিবহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানে দুই ড্রেজার মালিককে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং রাস্তার ওপর স্থাপিত পাইপ অপসারণ করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ। অভিযানে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

অভিযান চলাকালে অবৈধভাবে ড্রেজার পরিচালনা এবং সরকারি রাস্তার ক্ষতি করে পাইপের মাধ্যমে বালু পরিবহনের অভিযোগে দুই ড্রেজার মালিককে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ-১৯৭৬-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে সড়কের ওপর থাকা বালু পরিবহনের পাইপ অপসারণ করা হয় এবং সংশ্লিষ্টদের দ্রুত সার্ভে সনদ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ বলেন, সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত করে কিংবা আইন অমান্য করে কোনোভাবেই বালু পরিবহন করতে দেওয়া হবে না। যারা অবৈধভাবে ড্রেজার পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। একই সঙ্গে বৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য দ্রুত সার্ভে সনদ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের কারণে রাস্তা, কৃষিজমি এবং পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেনসহ থানা পুলিশের সদস্য এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। স্থানীয়রা সরকারি রাস্তা রক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন।

শরীফুল ইসলাম/এমএসআই/এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow