চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস আর চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্স দিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে দলটি। দলের প্রাণভোমরা লিওনেল মেসি অসাধারণ হ্যাটট্রিক করে একাই নিশ্চিত করেন ৩-০ গোলের জয়। তার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও। আর্জেন্টিনার এই দাপুটে জয়কে ঘিরে চাঁদপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবেঁধে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগ থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ। বুধবার (১৭ জুন) ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। কারো গায়ে প্রিয় দলের জার্সি, কারো হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখে এঁকেছেন দলের রঙ। খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ আর মেসির প্রতিটি গোল যেন নতুন করে প্রাণের সঞ্চার করে সমর্থকদে

চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে দারুণ আত্মবিশ্বাস আর চ্যাম্পিয়নসুলভ পারফরম্যান্স দিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে আলজেরিয়ার বিপক্ষে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে দলটি।

দলের প্রাণভোমরা লিওনেল মেসি অসাধারণ হ্যাটট্রিক করে একাই নিশ্চিত করেন ৩-০ গোলের জয়। তার দুর্দান্ত পারফরম্যান্সে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্বের কোটি কোটি সমর্থকের মতো চাঁদপুরের ফুটবলপ্রেমীরাও।

আর্জেন্টিনার এই দাপুটে জয়কে ঘিরে চাঁদপুরজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শহরের বিভিন্ন এলাকা থেকে সমর্থকরা দলবেঁধে খেলা দেখতে জড়ো হন। বিশেষ করে চাঁদপুর সরকারি কলেজের অডিটোরিয়ামে হাজারো সমর্থকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর আগ থেকেই সেখানে ছিল উৎসবের আমেজ।

বুধবার (১৭ জুন) ভোর থেকেই কলেজ প্রাঙ্গণের সামনে জড়ো হতে শুরু করেন আর্জেন্টিনা সমর্থকরা। কারো গায়ে প্রিয় দলের জার্সি, কারো হাতে আর্জেন্টিনার পতাকা, আবার কেউ মুখে এঁকেছেন দলের রঙ। খেলা শুরুর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উত্তেজনা। প্রতিটি আক্রমণ, প্রতিটি সুযোগ আর মেসির প্রতিটি গোল যেন নতুন করে প্রাণের সঞ্চার করে সমর্থকদের মাঝে।

মেসির প্রথম গোলের পরই আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। দ্বিতীয় গোলের পর চারদিকে শোনা যায় করতালি, শিষ আর উল্লাসধ্বনি। আর হ্যাটট্রিক পূর্ণ হতেই পুরো অডিটোরিয়াম যেন রূপ নেয় ছোট্ট এক আর্জেন্টিনায়। অনেককে আনন্দে একে অপরকে জড়িয়ে ধরতে, ছবি তুলতে ও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তগুলো শেয়ার করতে দেখা যায়।

চাঁদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস

আয়োজক মার্জুক ঐশ্বর্য বলেন, আর্জেন্টিনা শুধু একটি দল নয়, এটি আমাদের আবেগের জায়গা। প্রথম ম্যাচে মেসির অসাধারণ তিন গোলে আমরা দারুণ খুশি। বিশ্বের অনেক দল ভালো খেলে, তবে আমাদের কাছে সেরা দল আর্জেন্টিনা। দলের এমন শুরু আমাদের নতুন স্বপ্ন দেখাচ্ছে।

আর্জেন্টিনার আরেক সমর্থক মিতু বলেন, প্রিয় দলের খেলা দেখার জন্য রাত থেকেই অপেক্ষায় ছিলাম। কখন সকাল হবে, কখন খেলা শুরু হবে সেটাই ভাবছিলাম। মেসির অসাধারণ পারফরম্যান্সে আমি মুগ্ধ। দলের খেলা দেখে সত্যিই অনেক ভালো লেগেছে। আমরা চাই আর্জেন্টিনা এভাবেই টুর্নামেন্টে এগিয়ে যাক।

সমর্থকদের মতে, টুর্নামেন্টের শুরুতেই এমন দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে শিরোপা ধরে রাখার আশা আরও জোরালো করেছে। চাঁদপুরের ফুটবলপ্রেমীদের বিশ্বাস, নিজেদের সেরা খেলাটা ধরে রাখতে পারলে বিশ্বচ্যাম্পিয়নদের সামনে আরও বড় সাফল্য অপেক্ষা করছে।

শরীফুল ইসলাম/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow