চাঁদপুরে ১৫ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক। জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে জব্দকৃত জাল রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা উপস্থিত ছিলেন। শরীফুল ইসলাম/এনএইচ

চাঁদপুরে ১৫ লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর শহরের পুরান বাজার যৌথ অভিযানে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০০ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে তা আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার (১ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

জানা গেছে, মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের পুরান বাজার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস যৌথ অভিযান পরিচালনা করে।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। তিনি গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করেন।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ নতুন কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। পরে জব্দকৃত জাল রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow