চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। নেতাকে একঝলক দেখতে এবং সংবর্ধনা জানাতে পথে পথে অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা। শনিবার (১৬ মে) সকালে তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে বাসভবন থেকে রওনা হবেন। তাকে দেখার আগ্রহে মহাসড়কের দশতলা অংশে জড়ো হয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা। সরেজমিনে দেখা গেছে, সকাল পৌনে ৮টা থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির মূল দলসহ বিভিন্ন ইউনিটের নেতারা দলে দলে জড়ো হয়ে অপেক্ষা করছেন। নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাওয়ার পথে নেতাকে একঝলক দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব বলেন, উপস্থিতির কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও দলের নেতৃবৃন্দ আবেগের স্থান থেকে এখানে এসে জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একঝলক দেখার আগ্রহে আমাদের এই অপেক্ষা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ হয়ে তার সফরে যাবেন, তাই আমরা কোনো নির্দেশনা না থাকা সত্

চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চাঁদপুর সফরকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে দলীয় নেতাকর্মীরা জড়ো হয়েছেন। নেতাকে একঝলক দেখতে এবং সংবর্ধনা জানাতে পথে পথে অপেক্ষায় তৃণমূল নেতাকর্মীরা।

শনিবার (১৬ মে) সকালে তারেক রহমান চাঁদপুরের উদ্দেশে বাসভবন থেকে রওনা হবেন। তাকে দেখার আগ্রহে মহাসড়কের দশতলা অংশে জড়ো হয়েছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা

সরেজমিনে দেখা গেছে, সকাল পৌনে ৮টা থেকে মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিএনপির মূল দলসহ বিভিন্ন ইউনিটের নেতারা দলে দলে জড়ো হয়ে অপেক্ষা করছেন। নারায়ণগঞ্জ হয়ে চাঁদপুর যাওয়ার পথে নেতাকে একঝলক দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তারা।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসিকুল ইসলাম রাজিব বলেন, উপস্থিতির কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও দলের নেতৃবৃন্দ আবেগের স্থান থেকে এখানে এসে জড়ো হয়েছি। মূলত প্রিয় নেতাকে একঝলক দেখার আগ্রহে আমাদের এই অপেক্ষা। দলের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই।

চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমাদের প্রিয় নেতা নারায়ণগঞ্জ হয়ে তার সফরে যাবেন, তাই আমরা কোনো নির্দেশনা না থাকা সত্ত্বেও এখানে জড়ো হয়েছি। একটাই কারণ তাকে একঝলক দেখবো। নেতাকর্মীরা এই আশা নিয়েই অপেক্ষা করছেন। তার সফরকালে আমরা তাকে ফুল ছিটিয়ে হলেও সংবর্ধনা জানাতে চাই।

মো. আকাশ/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow