চাঁদপুর-২ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির জালাল উদ্দিন 

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন ১ লাখ ১৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট ভোট পেয়েছেন। অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এলডিপির মো. বিল্লাল হোসেন মিয়াজী ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪ হাজার ৭০০ ৩৩ ভোট। উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।  

চাঁদপুর-২ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির জালাল উদ্দিন 

চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য ড. মো. জালাল উদ্দিন ১ লাখ ১৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট ভোট পেয়েছেন।

অন্যদিকে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এলডিপির মো. বিল্লাল হোসেন মিয়াজী ছাতা প্রতীকে ভোট পেয়েছেন ৫৪ হাজার ৭০০ ৩৩ ভোট।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটযুদ্ধ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল সাড়ে ৪টায়।

এদিন সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার পর ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটাররা আগামীর বাংলাদেশ পুনর্গঠনে তাদের মতামত দিয়েছেন। এখন অপেক্ষা ফল প্রকাশের।

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow