চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগে মঙ্গলবার রাতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ গিয়ে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন। কারখানার মালিক শরিফুল ইসলাম মোল্লা অভিযোগ করেন, অভিযুক্তরা কারখানায় গিয়ে প্রথমে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি প্রত্যাখ্যান করলে ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করা হয়। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা

চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার

গাইবান্ধার সাঘাটায় দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে রয়েছেন বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

বুধবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, এর আগে মঙ্গলবার রাতে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে অবস্থিত ‘মোল্লা এগ্রো ফার্ম’-এ গিয়ে অভিযুক্তরা দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন— বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্যসচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সৃজন আহমেদ শিপন।

কারখানার মালিক শরিফুল ইসলাম মোল্লা অভিযোগ করেন, অভিযুক্তরা কারখানায় গিয়ে প্রথমে বিভিন্ন কাগজপত্র দেখতে চান। পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবি প্রত্যাখ্যান করলে ভয়ভীতি প্রদর্শন ও হামলার চেষ্টা করা হয়। একপর্যায়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা সেখান থেকে সরে যান। পরে তিনি সাঘাটা থানায় লিখিত এজাহার দায়ের করেন।

ওসি মাহবুর রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে বোনারপাড়া এলাকা থেকে তিনজনকে আটক করা হয়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow