চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় ‍ভুক্তভোগীদের ব্যবসাপ্রতিষ্ঠান। বুধবার (৩ জুন) সকালে উপজেলার মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এ ঘটনা ঘটনা। হাসপাতালের কাগজেপত্রে ওই রোগী ভর্তি থাকলেও তাকে বেডে পাওয়া যায়নি। ভুক্তভোগী জুম্মন ভূইয়া জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূইয়া ও বড় ভাই সুমন ভূইয়ার কাছে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভূইয়াসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পেয়ে সোমবার (১ জুন) রাত ১০টার দিকে সোহেল ভূইয়াসহ তুষার, সাদ্দাম, রোমানসহ আরও ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুম্মন ভুইয়াদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এসময় মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূইয়াকে গলা টিপে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং জুম্মন ভুইয়া ও তার ভাই সুমন ভুইয়াকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার পর হামলাকারী সোহেল মিয়া আহত হওয়ার অভিনয় করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে পরে তাকে আর বেডে পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত

চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধাসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয় ‍ভুক্তভোগীদের ব্যবসাপ্রতিষ্ঠান।

বুধবার (৩ জুন) সকালে উপজেলার মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এ ঘটনা ঘটনা। হাসপাতালের কাগজেপত্রে ওই রোগী ভর্তি থাকলেও তাকে বেডে পাওয়া যায়নি।

ভুক্তভোগী জুম্মন ভূইয়া জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূইয়া ও বড় ভাই সুমন ভূইয়ার কাছে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভূইয়াসহ তাদের লোকজন দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদার টাকা না পেয়ে সোমবার (১ জুন) রাত ১০টার দিকে সোহেল ভূইয়াসহ তুষার, সাদ্দাম, রোমানসহ আরও ২০-২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জুম্মন ভুইয়াদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।

এসময় মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ ভূইয়াকে গলা টিপে শ্বাসরোধে হত্যাচেষ্টা এবং জুম্মন ভুইয়া ও তার ভাই সুমন ভুইয়াকে পিটিয়ে আহত করা হয়।

এ ঘটনার পর হামলাকারী সোহেল মিয়া আহত হওয়ার অভিনয় করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তবে পরে তাকে আর বেডে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করেও অভিযুক্ত সোহেল ভূইয়ার বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বাদল কুমার সাহা বলেন, সোহেল ভূইয়া নামের এক রোগী ভর্তি হলেও পরে পালিয়ে যান। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

এ বিষয়ে রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় উভয় পক্ষ থেকে রূপগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হুদা/এসআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow