চাঁদ দেখা যায়নি, জিলকদ মাস শুরু সোমবার
বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৯ এপ্রিল (রোববার) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আ. ফ. ম. রুহুল আমিন আল আজাদ। ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. শাহীন হোসেন, প্রধান তথ্য অফিসার ইয়ারুল আলী, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল
বাংলাদেশের আকাশে কোথাও ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামীকাল ১৯ এপ্রিল (রোববার) শাওয়াল মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু হবে।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. আ. ফ. ম. রুহুল আমিন আল আজাদ।
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা সংক্রান্ত বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. শাহীন হোসেন, প্রধান তথ্য অফিসার ইয়ারুল আলী, ঢাকা আলিয়া মাদরাসার প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ ওয়াসিমুল হক, ইসলামী ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর ইসলাম, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. খোরশেদ আলম খান, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াহেদ আলম আনসারী, চরমোনাই আহলিয়া কামিল মাদ্রাসার বরিশালের অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোহাম্মদ মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমইউ/জেএইচ
What's Your Reaction?