চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেওয়াল ধসে এ ঘটনা ঘটে। নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বাড়ির দেওয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সোহান মাহমুদ/এমএন/জেআইএম

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে শ্রমিক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির দেওয়াল ধসে এ ঘটনা ঘটে।

নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল থেকে পৌর ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল ইসলাম। কাজ করার সময় পাশে থাকা একটি বাড়ির দেওয়াল ধসে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ড্রেন নির্মাণের সময় দেওয়াল ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সোহান মাহমুদ/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow