চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে যুবক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার আবদুল মান্নানের ছেলে। শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’ সোহান মাহমুদ/এএইচ/এএসএম
চাঁপাইনবাবগঞ্জে ফুটবল খেলার সময় বজ্রপাতে অন্তর আলী (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার ভাঙা ব্রীজ সংলগ্ন আমবাগানে এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তর শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর-মণ্ডলটোলা মহল্লার আবদুল মান্নানের ছেলে।
শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান জানান, বিকেলে ঝড়-বৃষ্টির সময় আমবাগানে ফুটবল খেলছিলেন অন্তর আলী। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’
সোহান মাহমুদ/এএইচ/এএসএম
What's Your Reaction?