চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (৩০ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। তল্লাশিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের বসতবাড়ির শৌচাগারে রাখা তিনটি ড্রাম থেকে ডিজেল জব্দ করা হয়। জাহিদ হাসান বলেন, ঝিলিম ইউনিয়নের মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে রাখা ডিজেল উদ্ধার করা হয়। পরে জব্দ করা তেল ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়। এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সুজন নামের ওই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসওএম/এমএএইচ/

চাঁপাইনবাবগঞ্জে শৌচাগারে মিললো ১৪৫ লিটার ডিজেল

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া এলাকায় অভিযান চালিয়ে সুজন নামের এক ব্যক্তির বসতবাড়ির শৌচাগার থেকে ১৪৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় তাকে অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (৩০ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান। তল্লাশিতে মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের বসতবাড়ির শৌচাগারে রাখা তিনটি ড্রাম থেকে ডিজেল জব্দ করা হয়।

জাহিদ হাসান বলেন, ঝিলিম ইউনিয়নের মেসার্স রাবেয়া ফিলিং স্টেশনের সামনের একটি বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শৌচাগারের ভেতরে তিনটি ড্রামে রাখা ডিজেল উদ্ধার করা হয়। পরে জব্দ করা তেল ৯৬ টাকা ৩৯ পয়সা দরে মোট ১৩ হাজার ৯৭৭ টাকায় সাধারণ মানুষের কাছে বিক্রি করা হয়।

এ ঘটনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে সুজন নামের ওই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসওএম/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow