চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে। বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফ ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির টহল দল তা প্রতিহত করে। পরে ওই ২০ জন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়। শনিবার (২০ জুন) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা করা ২০ জনের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। স্থানীয় ইউপি সদস্য বাদশাহ আলী বলেন, বিজিবির বাধার মুখে ওই ২০ জন সীমান্তের নো-ম্যানস ল্যান্ডসংলগ্ন ভারতীয় অংশে অবস্থান নেয়। এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার সকালে পাঠানো এ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্তে এ ঘটনা ঘটে। বিএসএফ ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবির টহল দল তা প্রতিহত করে। পরে ওই ২০ জন সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেয়।
শনিবার (২০ জুন) সকালে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা করা ২০ জনের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সীমান্তে অবস্থান নেন এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
স্থানীয় ইউপি সদস্য বাদশাহ আলী বলেন, বিজিবির বাধার মুখে ওই ২০ জন সীমান্তের নো-ম্যানস ল্যান্ডসংলগ্ন ভারতীয় অংশে অবস্থান নেয়।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা সীমান্ত এলাকায় যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।
What's Your Reaction?