চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশ-ইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ব্যর্থ হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে বিএসএফ ১২ জন নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে পুশ-ইনের চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে প্রায় ৬০০ গজ দূরে অবস্থান করছিলেন। ঘটনার পর বিজিবি স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে। পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে নিজস্ব যানবাহনে করে ভারতের মালদার একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশ-ইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ-ইন) চেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ব্যর্থ হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার চকপাড়া বিওপির বিপরীতে ভারতের মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশ-ইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ

স্থানীয়রা জানায়, রাত ১১টার দিকে বিএসএফ ১২ জন নারী-পুরুষকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শত শত গ্রামবাসীও সীমান্ত এলাকায় অবস্থান নেন। এতে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হলে বিএসএফ ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

বিজিবি জানায়, বিএসএফ সীমান্তের বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে পুশ-ইনের চেষ্টা চালায়। খবর পেয়ে বিজিবির টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সতর্ক অবস্থান নেন। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা ভারতের অভ্যন্তরে প্রায় ৬০০ গজ দূরে অবস্থান করছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশ-ইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ

ঘটনার পর বিজিবি স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করে। পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে নিজস্ব যানবাহনে করে ভারতের মালদার একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহান মাহমুদ/কেজে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow