চাউল বোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা

মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২নং ব্রিজ  সংলগ্ন এলাকায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে। শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে ঢাকাগামী সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাউল বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।  এ দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখার জন্যও দ্রুত সহযোগিতা করেন তারা।  হাইওয়ে থানা পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের সঙ্গে মালবাহী ভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়ে যাত্রীবাহী বাসটির ধুমচে-মুচড়ে যায়। এসময় বাসের যাত্রী আহত হন। এছাড়া বাসের ড্রাইভার ও হেলপারকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

চাউল বোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা

মাদারীপুর শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২নং ব্রিজ  সংলগ্ন এলাকায় ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (১৫ মে) রাত ১০টার দিকে ঢাকাগামী সাকুরা পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে একটি চাউল বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন, যার মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়। 

এ দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করে আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। যান চলাচল স্বাভাবিক রাখার জন্যও দ্রুত সহযোগিতা করেন তারা। 

হাইওয়ে থানা পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের সঙ্গে মালবাহী ভর্তি একটি ট্রাকের সংঘর্ষ হয়ে যাত্রীবাহী বাসটির ধুমচে-মুচড়ে যায়। এসময় বাসের যাত্রী আহত হন। এছাড়া বাসের ড্রাইভার ও হেলপারকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow