চাকরির প্রথমদিনেই গলাকাটা গেলো বাস কাউন্টার কর্মীর, টাকা লুট

খুলনা মহানগরীতে বাস কাউন্টারে নতুন চাকরিতে যোগ দেওয়া এক কর্মীর গলা কেটে ক্যাশবাক্স থেকে টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় নতুন রাস্তার মোড়ে এনা পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে। আহত কর্মীর নাম ইমন (২৭)। তিনি দিঘলিয়ার বাসিন্দা। ইমন রোববারই প্রথম স্টাফ হিসেবে এনা পরিবহনে যোগদান করেন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। পরে ফিরে এসে পরিবহন সংশ্লিষ্টরা ইমনকে গলা কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা চুরি হয়েছে বলেও এনা পরিবহন থেকে পুলিশকে জানানো হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম বলেন, ‘মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। পরে এসে দেখেন এই অবস্থা। স্থানীয়রা ইমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’ আরিফুর রহমান/একিউএফ

চাকরির প্রথমদিনেই গলাকাটা গেলো বাস কাউন্টার কর্মীর, টাকা লুট

খুলনা মহানগরীতে বাস কাউন্টারে নতুন চাকরিতে যোগ দেওয়া এক কর্মীর গলা কেটে ক্যাশবাক্স থেকে টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার (৫ জুলাই) সন্ধ্যায় নতুন রাস্তার মোড়ে এনা পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।

আহত কর্মীর নাম ইমন (২৭)। তিনি দিঘলিয়ার বাসিন্দা। ইমন রোববারই প্রথম স্টাফ হিসেবে এনা পরিবহনে যোগদান করেন। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। পরে ফিরে এসে পরিবহন সংশ্লিষ্টরা ইমনকে গলা কাটা অবস্থায় দেখতে পান। এ ঘটনায় কাউন্টারের ক্যাশবাক্স থেকে টাকা চুরি হয়েছে বলেও এনা পরিবহন থেকে পুলিশকে জানানো হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. মোরাদুল ইসলাম বলেন, ‘মাগরিবের নামাজের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে যান। পরে এসে দেখেন এই অবস্থা। স্থানীয়রা ইমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আমরা ঘটনার তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।’

আরিফুর রহমান/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow