চাকরি হারাতে পারেন সূর্য-পান্ডিয়াদের কোচ!
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু চলমান বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। সেমিফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের ম্যাচে জিততেই হবে সূর্যকুমার যাদবদের। এর মধ্যেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, বিশ্বকাপ জিততে না পারলে ভারতের প্রধান কোচের চাকরি হারাতে পারেন গৌতম গম্ভীর। আর এমন মন্তব্য করেছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন। রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে ভারতের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর৷ তার অধীনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ওয়ানডে ও টেস্ট সাফল্য ব্যর্থতার মিশ্রণ থাকলেও গম্ভীরের অধীনে টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য ভারত। এখন পর্যন্ত তার সময়ে একটি টি-টোয়েন্টি সিরিজও হারেনি টিম ইন্ডিয়া। তবে বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জে বেশ কঠিন অবস্থায় রয়েছে ভারত। গ্রুপপর্বে ভালো করলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কাজ কঠিন করে ফেলেছে ভারত। শেষ আটের শেষ ম্যাচে ক্যারিবীয়দের হারাতেই হবে সূর্যকুমার যাদবদের। অন্যথায় বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে। কোচিংয়ের প্রশংসা করলেও ভারত বিদায় নিলে গম্ভীরের চাকরি নিয়ে শঙ্কা দেখে হার্মিসন টকস্পোর্ট ক্রিকেট
টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। কিন্তু চলমান বিশ্বকাপে সময়টা ভালো যাচ্ছে না টিম ইন্ডিয়ার। সেমিফাইনালে যেতে হলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার এইটের ম্যাচে জিততেই হবে সূর্যকুমার যাদবদের।
এর মধ্যেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, বিশ্বকাপ জিততে না পারলে ভারতের প্রধান কোচের চাকরি হারাতে পারেন গৌতম গম্ভীর। আর এমন মন্তব্য করেছেন সাবেক ইংলিশ পেসার স্টিভ হার্মিসন।
রাহুল দ্রাবিড়ের উত্তরসূরী হিসেবে ভারতের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর৷ তার অধীনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ওয়ানডে ও টেস্ট সাফল্য ব্যর্থতার মিশ্রণ থাকলেও গম্ভীরের অধীনে টি-টোয়েন্টিতে অপ্রতিরোধ্য ভারত। এখন পর্যন্ত তার সময়ে একটি টি-টোয়েন্টি সিরিজও হারেনি টিম ইন্ডিয়া।
তবে বিশ্বকাপ ধরে রাখার চ্যালেঞ্জে বেশ কঠিন অবস্থায় রয়েছে ভারত। গ্রুপপর্বে ভালো করলেও সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে কাজ কঠিন করে ফেলেছে ভারত। শেষ আটের শেষ ম্যাচে ক্যারিবীয়দের হারাতেই হবে সূর্যকুমার যাদবদের। অন্যথায় বিদায় নিতে হবে বিশ্বকাপ থেকে।
কোচিংয়ের প্রশংসা করলেও ভারত বিদায় নিলে গম্ভীরের চাকরি নিয়ে শঙ্কা দেখে হার্মিসন টকস্পোর্ট ক্রিকেটের ইউটিউব চ্যানেলে বলেন, ‘গম্ভীরকে পছন্দ করা কঠিন…সে খুবই রূঢ় স্বভাবের, আর ড্রেসিংরুমে সে কেমন আমি নিশ্চিত নই। ভারতীয় কোচ হিসেবে খুব কম অহংবোধ থাকলে, সফল হওয়ার সুযোগ থাকে। এই বিশ্বকাপ জিততে না পারলে সে দায়িত্ব হারাবে। তবে কোচিংয়ে সে যেভাবে এগিয়েছে, আমি তার প্রশংসা করি। খেলোয়াড় হিসেবে সে ছিল খিটখিটে মেজাজের ও একগুঁয়ে স্বভাবের।’
কোচিং প্যানেলে নেদারল্যান্ডসের রায়ান টেন ডেসকাট, দক্ষিণ আফ্রিকার মরনে মরকেলদের রেখেছেন গম্ভীর। তার এমন সাহসী সিদ্ধান্তের প্রশংসা করেছেন হার্মিসন। তিনি বলেন, ‘ভারতীয় গ্রেটদের নিজেদের সঙ্গে কোচিংয়ে সে(গম্ভীর) রাখেনি। বরং, মরনে মর্কেল ও রায়ান টেন ডেসকাটকে নিয়েছে, যারা তার চোখে তার কোচিংয়ের ধরনে দল পরিচালনার জন্য সেরা কোচ। সে যাদের পাশে চায়, তাদের প্রতি অনুগত, আর তার এই গুণের প্রশংসা করি।’
হার্মিসন এসময় আরও বলেন, ‘ভালো কোচের লক্ষণ হলো, ভুল করলে স্বীকার করা এবং সেটা শুধরানোর চেষ্টা করা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলা যে, এভাবে কাজ হবে না, আমার ধরন পরিবর্তন করা দরকার। আমার মনে হয় না, গম্ভীর এই জায়গায় শক্তিশালী।’
What's Your Reaction?