চাকসু নেতার ওপর হামলা, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে ঘটনার দায় স্বীকার করে আরেক অভিযুক্ত জালাল উদ্দিন মুন্না। জিজ্ঞাসাবাদে একটি ভিডিওতে দেখা গেছে, মুন্না আরিফের সঙ্গে চাকসুর সম্পাদককে আহত করার বিষয়টি স্বীকার করেন। মুন্না বলেন, ঘটনাস্থলে আমরা দুজন ছিলাম আমি ও আরিফ। ঘটনাস্থলে তাদেরকে আমরা দেখতে পাই। আমরা তখন তাকে ঘুষি দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করি। অন্য কিছু দিয়ে আঘাত করিনি। অন্য কোনো কারণে রক্ত বের হয়েছে। হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের টিমই তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছে। বাকিদের গ্রেপ্তারের বিষয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনের সম্পৃক্ততা রয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া একজনও স্বীকার করেছে যে দুজন মিলে হামলা চালিয়েছে। আমরা

চাকসু নেতার ওপর হামলা, ঢাকা থেকে প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর হামলার ঘটনায় প্রধান আসামি আরিফুল ইসলাম আরিফকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।  এর আগে ঘটনার দায় স্বীকার করে আরেক অভিযুক্ত জালাল উদ্দিন মুন্না। জিজ্ঞাসাবাদে একটি ভিডিওতে দেখা গেছে, মুন্না আরিফের সঙ্গে চাকসুর সম্পাদককে আহত করার বিষয়টি স্বীকার করেন। মুন্না বলেন, ঘটনাস্থলে আমরা দুজন ছিলাম আমি ও আরিফ। ঘটনাস্থলে তাদেরকে আমরা দেখতে পাই। আমরা তখন তাকে ঘুষি দিয়ে পালিয়ে যাবার চেষ্টা করি। অন্য কিছু দিয়ে আঘাত করিনি। অন্য কোনো কারণে রক্ত বের হয়েছে। হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান বলেন, সন্ধ্যা ৬টার দিকে ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের টিমই তাকে গ্রেপ্তার করে তাকে নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছে। বাকিদের গ্রেপ্তারের বিষয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় দুজনের সম্পৃক্ততা রয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া একজনও স্বীকার করেছে যে দুজন মিলে হামলা চালিয়েছে। আমরা মূলহোতা ও এক নম্বর আসামিকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত সোমবার রাতে হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি ফুয়েল স্টেশনে মোটরসাইকেলে তেল নিতে গেলে চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহর ওপর অতর্কিত হামলা শিকার হন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow