চারপাশে সমস্যার শেষ নেই, সম্ভাবনাও কম নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সম্ভাবনাও কম নয়। যদি আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে এটি দেশের মূল ‘জনসম্পদ’ হয়ে উঠবে। তিনি বলেন, নিজেদের দক্ষ করে গড়ে তুললে শুধু বাংলাদেশই নয়, বিশ্ববাজারও দেশের জন্য উন্মুক্ত হবে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেছেন, তথ্যপ্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির প্রতিযোগিতামূলক এ বিশ্বে সম্মান এবং সচ্ছলতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদের কোনো না কোনো বিষয়ে পারদর্শী হতে হবে। তিনি দেশের কোটি কোটি শিক্ষার্থী ও তরুণ যুবশক্তির উদ্দেশে বলেন, মেধা, জ্ঞান ও বিজ্ঞানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য সরকার সবরকম সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। কর্মসংস্থান ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়েই বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে। এমএএইচ/

চারপাশে সমস্যার শেষ নেই, সম্ভাবনাও কম নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমাদের চারপাশে সমস্যার শেষ নেই, তবে সম্ভাবনাও কম নয়। যদি আমাদের বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করা যায়, তাহলে এটি দেশের মূল ‘জনসম্পদ’ হয়ে উঠবে।

তিনি বলেন, নিজেদের দক্ষ করে গড়ে তুললে শুধু বাংলাদেশই নয়, বিশ্ববাজারও দেশের জন্য উন্মুক্ত হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেছেন, তথ্যপ্রযুক্তির সিঁড়ি বেয়ে বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। প্রযুক্তির প্রতিযোগিতামূলক এ বিশ্বে সম্মান এবং সচ্ছলতার সঙ্গে টিকে থাকতে হলে আমাদের কোনো না কোনো বিষয়ে পারদর্শী হতে হবে।

তিনি দেশের কোটি কোটি শিক্ষার্থী ও তরুণ যুবশক্তির উদ্দেশে বলেন, মেধা, জ্ঞান ও বিজ্ঞানে নিজেদের যোগ্য করে গড়ে তোলার জন্য সরকার সবরকম সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত। কর্মসংস্থান ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়েই বর্তমান সরকারের যাত্রা শুরু হয়েছে।

এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow