চার্জার নয়, সরাসরি ট্রান্সফর্মারেই মোবাইল চার্জ! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য
ফোনের ব্যাটারি শেষ? চিন্তার কিছু নেই—সরাসরি বিদ্যুতের ট্রান্সফর্মার থেকেই চলছে মোবাইল চার্জ! এমনই এক চাঞ্চল্যকর এবং বিপজ্জনক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিহারের একটি গ্রামের কয়েক জন তরুণকে হাই ভোল্টেজ ট্রান্সফর্মার থেকে সরাসরি সংযোগ নিয়ে মোবাইল চার্জ করতে দেখা গিয়েছে। ভিডিওটি ঘিরে ইতিমধ্যেই তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে নেটদুনিয়ায়।
সাধারণ চার্জিং পয়েন্ট বা বিদ্যুতের সংযোগ ব্যবহার না করে সরাসরি রাস্তার পাশের ট্রান্সফর্মার থেকেই মোবাইল চার্জ করার ‘বিকল্প ব্যবস্থা’ করে ফেলেছেন বিহারের একদল স্থানীয় বাসিন্দা। সেই দৃশ্যই ধরা পড়েছে ভাইরাল হওয়া একটি ভিডিওতে।
‘ভাইরালঅরবিট’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, রাস্তার ধারে থাকা একটি পাওয়ার ট্রান্সফর্মারের সামনে কয়েক জন দাঁড়িয়ে রয়েছেন। ট্রান্সফর্মার থেকে বেরিয়ে থাকা তারের সঙ্গে একাধিক অতিরিক্ত তার জুড়ে মোবাইল চার্জ দেওয়া হচ্ছে। উপস্থিত ব্যক্তিদের আচরণ দেখে মনে হয়েছে, এমন ঝুঁকিপূর্ণ কাজ তাঁদের কাছে অস্বাভাবিক কিছু নয়।
যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ভিডিওটি মূলত সতর্কতা

ভিডিওটি মূলত সতর্কতামূলক বার্তা হিসেবেই পোস্ট করা হয়েছিল। ক্যাপশনে লেখা হয়েছে, “বিহারের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়েরা তাঁদের ফোন চার্জ করার জন্য সরাসরি একটি উচ্চ-ভোল্টেজ ট্রান্সফর্মারে সংযোগ করেছেন। ইন্টারনেট যদিও এই ধরনের ‘বিকল্প’ পছন্দ করে, কিন্তু এটি যে কোনও সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।”
ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটাগরিকদের একাংশ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকের মতে, ট্রান্সফর্মার ও বিদ্যুতের লাইনে এভাবে হস্তক্ষেপ করা শুধু বেআইনিই নয়, এতে বড় ধরনের দুর্ঘটনা বা বিদ্যুৎ বিভ্রাটও ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে আশপাশের বাসিন্দারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন বলেও মত তাঁদের।
অন্যদিকে, অনেকেই বিষয়টি নিয়ে রসিকতাও করেছেন। এক নেটদুনিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন, “মানুষ ও রোবটের বুদ্ধিমত্তারও ঊর্ধ্বে রয়েছে বিহার।” আরেক জন লিখেছেন, “বিহার আনকোরাদের জন্য নয়—আবারও প্রমাণিত হল।”
উল্লেখ্য, ভাইরাল ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
View this post on Instagram A post shared by The Viral Orbit (@_theviralorbit)