চায়ের আগে না পরে, কখন পানি পান করলে উপকার পাবেন

অনেকেই চায়ের আগে পানি পান করেন, আবার কেউ কেউ চায়ের পর পানি পান করেন। বিষয়টি শুনতে সাধারণ মনে হলেও, এর সঙ্গে শরীরের হজমপ্রক্রিয়া ও পুরো স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সঠিক অভ্যাস না থাকলে ধীরে ধীরে হজমের সমস্যা, অ্যাসিডিটি এমনকি দীর্ঘমেয়াদে নানা শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তাই চায়ের আগে পানি পান করা ভালো, নাকি পরে সেটা জেনে নেওয়া যাক- বিশেষজ্ঞদের মতে, চায়ের আগে পানি পান করা তুলনামূলকভাবে বেশি উপকারী। এটি শরীরকে কয়েকভাবে সাহায্য করে। অ্যাসিডিটি প্রতিরোধে সাহায্য করে চায়ের প্রকৃতি কিছুটা অম্লীয়। খালি পেটে চা পান করলে অনেকেরই বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তবে চা পান করার ১০-১৫ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে পাকস্থলীতে একটি সুরক্ষা স্তর তৈরি হয়। ফলে চায়ের অম্লীয় প্রভাব সরাসরি পাকস্থলীতে পড়ে না এবং অ্যাসিডিটি কমে যায়। দাঁতের সুরক্ষা চায়ের মধ্যে ট্যানিন নামের একটি উপাদান থাকে, যা দীর্ঘদিনে দাঁত হলুদ করে দিতে পারে। আগে পানি পান করলে দাঁতের উপর একটি আর্দ্র স্তর তৈরি হয়, যা এই দাগ পড়া কিছুটা কমাতে সাহায্য করে। ডিহাইড্রেশন প্রতিরোধ চা একটি মূত্রবর্ধক পানীয়, অর্থাৎ

চায়ের আগে না পরে, কখন পানি পান করলে উপকার পাবেন

অনেকেই চায়ের আগে পানি পান করেন, আবার কেউ কেউ চায়ের পর পানি পান করেন। বিষয়টি শুনতে সাধারণ মনে হলেও, এর সঙ্গে শরীরের হজমপ্রক্রিয়া ও পুরো স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সঠিক অভ্যাস না থাকলে ধীরে ধীরে হজমের সমস্যা, অ্যাসিডিটি এমনকি দীর্ঘমেয়াদে নানা শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তাই চায়ের আগে পানি পান করা ভালো, নাকি পরে সেটা জেনে নেওয়া যাক-

বিশেষজ্ঞদের মতে, চায়ের আগে পানি পান করা তুলনামূলকভাবে বেশি উপকারী। এটি শরীরকে কয়েকভাবে সাহায্য করে।

অ্যাসিডিটি প্রতিরোধে সাহায্য করে

চায়ের প্রকৃতি কিছুটা অম্লীয়। খালি পেটে চা পান করলে অনেকেরই বুকজ্বালা বা অ্যাসিডিটির সমস্যা দেখা দেয়। তবে চা পান করার ১০-১৫ মিনিট আগে এক গ্লাস পানি পান করলে পাকস্থলীতে একটি সুরক্ষা স্তর তৈরি হয়। ফলে চায়ের অম্লীয় প্রভাব সরাসরি পাকস্থলীতে পড়ে না এবং অ্যাসিডিটি কমে যায়।

দাঁতের সুরক্ষা

চায়ের মধ্যে ট্যানিন নামের একটি উপাদান থাকে, যা দীর্ঘদিনে দাঁত হলুদ করে দিতে পারে। আগে পানি পান করলে দাঁতের উপর একটি আর্দ্র স্তর তৈরি হয়, যা এই দাগ পড়া কিছুটা কমাতে সাহায্য করে।

jago

ডিহাইড্রেশন প্রতিরোধ

চা একটি মূত্রবর্ধক পানীয়, অর্থাৎ এটি শরীর থেকে পানি বের করে দিতে পারে। তাই আগে থেকেই পানি পান করলে শরীরের পানির ভারসাম্য বজায় থাকে এবং ডিহাইড্রেশনের ঝুঁকি কমে।

চায়ের পর পানি পান করলে যেসব সমস্যা হতে পারে

অনেকেই চায়ের পরপরই পানি পান করেন, বিশেষ করে গরম লাগলে। কিন্তু এই অভ্যাসটি মোটেও স্বাস্থ্যকর নয়।
গরম চা পান করার পর হঠাৎ ঠান্ডা বা স্বাভাবিক তাপমাত্রার পানি পান করলে দাঁতের এনামেলে চাপ পড়ে। এতে দাঁতে ঝিনঝিন অনুভূতি হতে পারে এবং দীর্ঘদিনে দাঁত সংবেদনশীল হয়ে উঠতে পারে।

হজমের সমস্যা

গরম কিছু খাওয়ার পরপরই ঠান্ডা কিছু খেলে শরীরের ভেতরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হতে পারে। চা পান করার পর পানি পান করলে পাকস্থলীর তাপমাত্রা হঠাৎ কমে যায়। এতে হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে, যার ফলে পেট ভার লাগা, গ্যাস বা অস্বস্তি হতে পারে।

সঠিক অভ্যাস

চায়ের আগে পানি পান করাই বেশি উপকার পাওয়া যায়।। এটি শরীরকে চায়ের প্রভাবের জন্য প্রস্তুত করে এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে।তবে এর মানে এই নয়, যে চায়ের পর কখনোই পানি পান করা যাবে না। যদি প্রয়োজন হয়, তাহলে চা খাওয়ার অন্তত ১৫-২০ মিনিট পর পানি পান করা ভালো। এতে শরীর স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে এবং কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে।

সুস্থ থাকতে চাইলে ছোট এই অভ্যাসটি বদলানো জরুরি। সঠিক সময়ে পানি পান করা এবং সচেতনভাবে চা খাওয়ার অভ্যাস গড়ে তোলাই হতে পারে সুস্থ থাকার সহজ একটি উপায়।

সূত্র: এনডিটিভি, হেলথ লাইন

আরও পড়ুন:
ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন 
সাধারণ পানি নয়, অ্যালকাইন ওয়াটার কেন আলোচনায় 

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow