চায়ের আড্ডায় নির্বাচনি এলাকার নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও জনগণের সরাসরি যোগাযোগ আরও জোরদার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এর অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) নির্বাচনি এলাকার বিভিন্ন বাসিন্দার আমন্ত্রণে তাদের বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা, প্রত্যাশা ও পরামর্শের কথা শোনেন প্রতিমন্ত্রী। ‘মন্ত্রীর সঙ্গে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে আনুষ্ঠানিক সভা বা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এক কাপ চায়ের আড্ডায় এলাকার সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনার পাশাপাশি বাসিন্দাদের পরামর্শও নেবেন তিনি। প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ উদ্যোগের বিশেষত্ব হলো- জনপ্রতিনিধির কাছে জনগণকে যেতে হবে না, বরং জনপ্রতিনিধিই যাবেন জনগণের ঘরে। ঢাকা-১৩-এর বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে নিজেদের বাসায় প্রতিমন্ত্রীকে চায়ের আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে

চায়ের আড্ডায় নির্বাচনি এলাকার নাগরিকদের কথা শুনলেন ববি হাজ্জাজ

জনপ্রতিনিধি ও জনগণের সরাসরি যোগাযোগ আরও জোরদার করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। এর অংশ হিসেবে বুধবার (১২ আগস্ট) নির্বাচনি এলাকার বিভিন্ন বাসিন্দার আমন্ত্রণে তাদের বাড়িতে গিয়ে চায়ের আড্ডায় অংশ নেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যা, প্রত্যাশা ও পরামর্শের কথা শোনেন প্রতিমন্ত্রী।

‘মন্ত্রীর সঙ্গে চা, ঠিকানা আপনার বাসা’ শীর্ষক এ উদ্যোগের মাধ্যমে আনুষ্ঠানিক সভা বা রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন প্রতিমন্ত্রী। এক কাপ চায়ের আড্ডায় এলাকার সমস্যা, প্রত্যাশা ও সম্ভাবনার কথা শোনার পাশাপাশি বাসিন্দাদের পরামর্শও নেবেন তিনি।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, এ উদ্যোগের বিশেষত্ব হলো- জনপ্রতিনিধির কাছে জনগণকে যেতে হবে না, বরং জনপ্রতিনিধিই যাবেন জনগণের ঘরে। ঢাকা-১৩-এর বাসিন্দারা অনলাইনে আমন্ত্রণ জানিয়ে নিজেদের বাসায় প্রতিমন্ত্রীকে চায়ের আড্ডায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

ববি হাজ্জাজ বলেন, জনপ্রতিনিধিত্ব শুধু সংসদে বক্তব্য দেওয়া বা অফিসে বসে মানুষের কথা শোনার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের কাছে যেতে হবে, তাদের জীবনযাপন দেখতে হবে এবং তাদের কথা শুনতে হবে। ঢাকা-১৩-এর মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও গভীর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনি এলাকার প্রতিটি মানুষের মতামত ও পরামর্শ তার কাছে গুরুত্বপূর্ণ। এলাকার সমস্যা সমাধানের পাশাপাশি ঢাকা-১৩-কে আরও বাসযোগ্য, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে জনগণের অংশগ্রহণ প্রয়োজন।

চায়ের আড্ডায় নাগরিক সমস্যা, শিক্ষা, যোগাযোগ, গ্যাস-পানি-বিদ্যুৎ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও তরুণদের কর্মসংস্থানসহ স্থানীয় বিভিন্ন বিষয়ে বাসিন্দাদের সঙ্গে আলোচনা করবেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থানীয় পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোগ ও নাগরিকদের বিভিন্ন প্রস্তাব সম্পর্কেও জানবেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, মানুষের ঘরে গিয়ে সরাসরি কথা বলার এ উদ্যোগ জনপ্রতিনিধি ও জনগণের দূরত্ব কমানোর পাশাপাশি অংশগ্রহণমূলক স্থানীয় নেতৃত্বের নতুন দৃষ্টান্ত তৈরি করতে পারে।

এএএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow