চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল যৌথ বিবৃতিতে প্রতিক্রিয়াটি জানান। গত ৭ জুন একটি টকশোতে চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের দেওয়া বক্তব্যকে ‘চরম অবমাননাকর’ উল্লেখ করে ড্যাব নেতারা বলেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতের বিভিন্ন অসামঞ্জস্যতার জন্য শুধুমাত্র চিকিৎসক সমাজকে দায়ী করে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। যৌথ বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে তারা এসব ষড়যন্ত্রকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে দিতে চান। ঢালাওভাবে চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কলঙ্কিত করার অপচেষ্টা বন্ধ না হলে ভবিষ্যতে চিকিৎসক সমাজের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, একজন চিকিৎসক তার মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান। ড্যাব নেতৃদ্বয় বলেন, তারা অত

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান এবং মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল যৌথ বিবৃতিতে প্রতিক্রিয়াটি জানান।

গত ৭ জুন একটি টকশোতে চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের দেওয়া বক্তব্যকে ‘চরম অবমাননাকর’ উল্লেখ করে ড্যাব নেতারা বলেন, বাংলাদেশের চিকিৎসক সমাজের বিরুদ্ধে একটি দেশবিরোধী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যখাতের বিভিন্ন অসামঞ্জস্যতার জন্য শুধুমাত্র চিকিৎসক সমাজকে দায়ী করে জাতির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে।

যৌথ বিবৃতিতে ড্যাব নেতারা বলেন, দেশের চিকিৎসক সমাজের পক্ষ থেকে তারা এসব ষড়যন্ত্রকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে দিতে চান। ঢালাওভাবে চিকিৎসকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কলঙ্কিত করার অপচেষ্টা বন্ধ না হলে ভবিষ্যতে চিকিৎসক সমাজের পক্ষ থেকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তারা বলেন, একজন চিকিৎসক তার মেধা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হিসেবে স্বীকৃতি পান।

ড্যাব নেতৃদ্বয় বলেন, তারা অত্যন্ত অসন্তোষ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছেন যে, নিজেকে সিনিয়র সাংবাদিক হিসেবে পরিচয়দানকারী সাংবাদিক ও ইউটিউবার মাসুদ কামাল একটি ইউটিউবভিত্তিক চ্যানেলে আদ-দ্বীন হাসপাতালে অনাকাঙ্ক্ষিত ও তদন্তাধীন শিশু মৃত্যুর ঘটনা নিয়ে আলোচনার সময় প্রসঙ্গের বাইরে গিয়ে চিকিৎসক সমাজকে উদ্দেশ করে বলেন, “ডাক্তারদের মতো চামার কোন শ্রেণী এই দেশে আর নেই।”

এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে ড্যাব নেতারা অবিলম্বে মাসুদ কামালকে জনসম্মুখে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন। অন্যথায় চিকিৎসক সমাজের পক্ষ থেকে তাকে যথাযথ আইনগত ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ড্যাব নেতৃদ্বয় দাবি করেন, মাসুদ কামালের মতো গুটি কয়েক ‘বুদ্ধিজীবীর লেবাসধারী ষড়যন্ত্রকারী’ দেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য দেশবিরোধী একটি গোষ্ঠীর এজেন্ট হিসেবে কাজ করছে। তাদের মতে, দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার পরিবর্তে এই গোষ্ঠী রোগীদের বিদেশমুখী করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

মাসুদ কামালকে উদ্দেশ করে ড্যাব নেতারা বলেন, মনস্তাত্তিকভাবে মানুষ নিজে যেমন, তার চারপাশের অন্যান্য মানুষকে একই চরিত্রের মনে করে।

তারা আরও বলেন, চিকিৎসকদের অশালীন শব্দ দিয়ে সম্বোধনের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামাল মূলত নিজের চরিত্রই ফুটিয়ে তুলেছেন। তাই তার বিদ্বেষমূলক বক্তব্য প্রত্যাহার করে জনসম্মুখে চিকিৎসক সমাজের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

একই সঙ্গে চিকিৎসক সমাজ ও সাধারণ জনগণকে এ ধরনের ‘হলুদ সাংবাদিকতা’ বয়কট করারও উদাত্ত আহ্বান জানিয়েছেন ড্যাব নেতারা।

বিবৃতিতে স্বাক্ষর করেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow