চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ সারা দেশে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মীরা অংশ নেন।মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভসভায় সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান। ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মীর শাদ সৈকতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোঃ একরাম আহসান জুয়েল, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. খালিদ আসাদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে ড্যাবের মানববন্ধন

চিকিৎসক ও স্বাস্থ্যসেবায় কর্মরতদের নিরাপত্তা ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা এবং শরীয়তপুরে আক্রান্ত ডা. নাসিরসহ সারা দেশে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে হামলার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার আয়োজনে হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের স্বাস্থকর্মীরা অংশ নেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত বিক্ষোভসভায় সভাপতিত্ব করেন ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার সভাপতি ও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমান। ড্যাব শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. মীর শাদ সৈকতের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মোঃ একরাম আহসান জুয়েল, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সাইফুল ইসলাম, নাক, কান ও গলা বিভাগের অধ্যাপক ডা. খালিদ আসাদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জহিরুল হক, সহযোগী অধ্যাপক ডা. আতাউর রহমান, ইন্টার্ন চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ডা. ইউসুফ, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ৪৮তম বিসিএস কর্মকর্তা ডা. নাসির উদ্দিনের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow