চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা-মেয়ের

বগুড়ার কাহালুতে বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক। সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও মেয়ে তাইফা আয়েশা তনু (১৯)। কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মা-মেয়ে দুপচাচিয়া উপজেলা সদরে চিকিৎসক দেখিয়ে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। কাজিপাড়া বাসস্ট্যান্ডের দেড়শ গজ আগে পেছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত ভ্যানচালক শাওনকে (১৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়। পুলিশ পৌঁছে বাসটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন। আইনি প্রক্রিয়া শেষে মা-মেয়ের মরদেহ হস্তান্তর করা হবে।

চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল মা-মেয়ের

বগুড়ার কাহালুতে বাসচাপায় ভ্যানযাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক।

সোমবার (২৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কাহালু থানার কাজিপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৩৮) ও মেয়ে তাইফা আয়েশা তনু (১৯)।

কাহালু থানার ওসি শফিকুল ইসলাম বলেন, মা-মেয়ে দুপচাচিয়া উপজেলা সদরে চিকিৎসক দেখিয়ে অটোভ্যান যোগে বাড়ি ফিরছিলেন। কাজিপাড়া বাসস্ট্যান্ডের দেড়শ গজ আগে পেছন থেকে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দিয়ে সড়কের নিচে নেমে যায়। এতে ঘটনাস্থলে মা-মেয়ে মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত ভ্যানচালক শাওনকে (১৮) উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাস রেখে পালিয়ে যায়। পুলিশ পৌঁছে বাসটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে হেফাজতে নেন। আইনি প্রক্রিয়া শেষে মা-মেয়ের মরদেহ হস্তান্তর করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow