চিকিৎসা ক্ষেত্রে সিন্ডিকেট নির্মূল করবোই: প্রতিমন্ত্রী ফরহাদ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে, তারা যত শক্তিশালীই হোক, আমরা তাদের নির্মূল করবোই। শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে। তিনি বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি, শিগ্গিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারবো। সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে কেউ সিন্ডিকেট করলে, তারা যত শক্তিশালীই হোক, আমরা তাদের নির্মূল করবোই।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের সামনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চান। হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের নির্মূল করা হবে।
তিনি বলেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনে সেবা চালুর বিষয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আশা করি, শিগ্গিরই আমরা নতুন বহুতল ভবনে সেবা চালু করতে পারবো। সরকারি হাসপাতালে বিত্তবান থেকে দিনমজুর সবাই যেন সমান সুযোগ সুবিধা পায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমানসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
সফিকুল আলম/কেএইচকে
What's Your Reaction?