চিকিৎসা সেবায় সিন্ডিকেট চলবে না: ফরহাদ
পঞ্চগড় জেলা হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট বা গোপন নিয়ন্ত্রণের চেষ্টা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, হাসপাতালসহ জেলার স্বাস্থ্য খাতের সব সিন্ডিকেট ভেঙে প্রকৃত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পঞ্চগড় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করায় কর্তৃপক্ষ সংবর্ধনা দিতে চেয়েছিল। তবে তিনি তাদের বলেছেন, সংবর্ধনা নেওয়ার জন্য তাকে সভাপতি করা হয়নি। বরং হাসপাতালসহ জেলার স্বাস্থ্য খাতে বিদ্যমান সব ধরনের সিন্ডিকেট ভেঙে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হ
পঞ্চগড় জেলা হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট বা গোপন নিয়ন্ত্রণের চেষ্টা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, হাসপাতালসহ জেলার স্বাস্থ্য খাতের সব সিন্ডিকেট ভেঙে প্রকৃত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
শনিবার (১৫ আগস্ট) সকালে পঞ্চগড় জেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পঞ্চগড় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত করায় কর্তৃপক্ষ সংবর্ধনা দিতে চেয়েছিল। তবে তিনি তাদের বলেছেন, সংবর্ধনা নেওয়ার জন্য তাকে সভাপতি করা হয়নি। বরং হাসপাতালসহ জেলার স্বাস্থ্য খাতে বিদ্যমান সব ধরনের সিন্ডিকেট ভেঙে চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূল করা হবে।
তিনি আরও বলেন, হাসপাতালকে ঘিরে কথিত ‘আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট’-এর অভিযোগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পঞ্চগড়ের কৃতী সন্তান হিসেবে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের নেতৃত্বে জেলার উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি এ কাজে সর্বাত্মক সহযোগিতার কথা জানান।
পঞ্চগড় জেলা হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর হাসপাতালের সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, জেলা জামায়াতের আমির ইকবাল হোসেন, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অনেকে।
বক্তারা জানান, পুরোনো ভবনের পরিবর্তে হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ করা হলেও এখনো তা চালু হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতির কারণে রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে। প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ এ হাসপাতালে চিকিৎসাসেবা নেন। তবে এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক যন্ত্রপাতির সংকট থাকায় রোগীদের ভোগান্তি বাড়ছে।
এর আগে উন্মুক্ত আলোচনায় পঞ্চগড়ের বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খেটে খাওয়া মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন অংশ নেন।