চিনি ছাড়া চা মিষ্টি করবেন যেভাবে
আমাদের দেশে দিনের শুরুই যেন এক কাপ গরম চা দিয়ে। সকালের ঘুম ভাঙা থেকে শুরু করে বিকেলের আড্ডায় চা না হলে চলে না। অনেকেই দিনে কয়েক কাপ চা পান করেন। তবে সমস্যাটা হলো, চায়ের সঙ্গে অতিরিক্ত চিনি যোগ করলে তা ধীরে ধীরে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই অনেকেই এখন চিনির বিকল্প খুঁজছেন, যাতে স্বাদও থাকে, আবার স্বাস্থ্যঝুঁকিও কমে। চিনি ছাড়াও দারুণ মিষ্টি ও সুস্বাদু চা তৈরি করা সম্ভব। শুধু কয়েকটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই চায়ের স্বাদে আসবে ভিন্নতা এবং উপকারিতাও বাড়বে। গুড় দিয়ে চিনির সবচেয়ে সহজ এবং জনপ্রিয় বিকল্প হলো গুড়। গুড়ের চা শুধু মিষ্টি নয়, এতে রয়েছে আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিগুণ। এটি শরীরে শক্তি জোগায় এবং রক্তস্বল্পতা দূর করতে সহায়ক হতে পারে। এছাড়া গুড় শরীরকে বিষমুক্ত করতেও সাহায্য করে। গুড় দিয়ে বানানো চায়ের স্বাদ একটু আলাদা হলেও খুবই স্বাস্থ্যকর। নারিকেলের চিনি নারিকেলের চিনি বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। এটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় এতে পরিশোধিত চিনির মতো ক্ষতিকর উপাদান থাকে না। নারিকেলের চিনি দিয়ে চা বানালে একটি হালকা ক্যারামেল ফ্লেভার
আমাদের দেশে দিনের শুরুই যেন এক কাপ গরম চা দিয়ে। সকালের ঘুম ভাঙা থেকে শুরু করে বিকেলের আড্ডায় চা না হলে চলে না। অনেকেই দিনে কয়েক কাপ চা পান করেন। তবে সমস্যাটা হলো, চায়ের সঙ্গে অতিরিক্ত চিনি যোগ করলে তা ধীরে ধীরে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। তাই অনেকেই এখন চিনির বিকল্প খুঁজছেন, যাতে স্বাদও থাকে, আবার স্বাস্থ্যঝুঁকিও কমে।
চিনি ছাড়াও দারুণ মিষ্টি ও সুস্বাদু চা তৈরি করা সম্ভব। শুধু কয়েকটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই চায়ের স্বাদে আসবে ভিন্নতা এবং উপকারিতাও বাড়বে।
গুড় দিয়ে
চিনির সবচেয়ে সহজ এবং জনপ্রিয় বিকল্প হলো গুড়। গুড়ের চা শুধু মিষ্টি নয়, এতে রয়েছে আয়রন, পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্টের মতো পুষ্টিগুণ। এটি শরীরে শক্তি জোগায় এবং রক্তস্বল্পতা দূর করতে সহায়ক হতে পারে। এছাড়া গুড় শরীরকে বিষমুক্ত করতেও সাহায্য করে। গুড় দিয়ে বানানো চায়ের স্বাদ একটু আলাদা হলেও খুবই স্বাস্থ্যকর।
নারিকেলের চিনি
নারিকেলের চিনি বর্তমানে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ জনপ্রিয়। এটি প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় এতে পরিশোধিত চিনির মতো ক্ষতিকর উপাদান থাকে না। নারিকেলের চিনি দিয়ে চা বানালে একটি হালকা ক্যারামেল ফ্লেভার পাওয়া যায়, যা চায়ের স্বাদকে আরও আকর্ষণীয় করে তোলে। এটি সহজেই বাজারে বা অনলাইনে পাওয়া যাচ্ছ্
মধু
মধু একটি প্রাকৃতিক মিষ্টি উপাদান, যা চায়ের জন্যবেশ ভালো হতে পারে। এতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। তবে একটি বিষয় খেয়াল রাখতে হবেয়ে, গরম চায়ে সরাসরি মধু না দিয়ে চা কিছুটা ঠান্ডা হওয়ার পর মধু মেশাতে হবে। এতে মধুর পুষ্টিগুণ বজায় থাকে এবং চায়ের স্বাদও বেড়ে যাবে।
মিছরি
মিছরি বা রক সুগার হলো সাধারণ চিনির মতো অতটা প্রক্রিয়াজাত নয়, তাই তুলনামূলকভাবে কম ক্ষতিকর। মিশ্রি হজমে সহায়তা করে। যারা হালকা মিষ্টি চা পছন্দ করেন, তাদের জন্য মিছরি ভালো একটি অপশন।
খেজুরের গুঁড়া বা সিরাপ
খেজুরের গুঁড়া বা সিরাপ দিয়েও খুব সহজে চা মিষ্টি করা যায়। এতে প্রাকৃতিক মিষ্টি স্বাদ থাকে এবং আয়রন ও ফাইবারের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে। দুধ চায়ের সঙ্গে খেজুরের পেস্ট বা সিরাপ খুব ভালোভাবে মিশে যায় এবং চায়ের স্বাদে আনে ভিন্নতা।
দারুচিনি ও মৌরি
চিনি ছাড়াই চা মিষ্টি করতে চাইলে দারুচিনি ও মৌরি ব্যবহার করতে পারেন। এই দুইটি উপাদানের মধ্যেই হালকা প্রাকৃতিক মিষ্টতা রয়েছে। চায়ের সঙ্গে এগুলো যোগ করলে শুধু মিষ্টি স্বাদই নয়, বরং এক ধরনের মনোমুগ্ধকর ঘ্রাণও পাওয়া যায়। পাশাপাশি এটি হজমেও সহায়ক।
চা আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, অতিরিক্ত চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই চিনি ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক উপাদান ব্যবহার করে সহজেই মিষ্টি চা তৈরি করা সম্ভব।
সূত্র: ইন্ডিয়া টুডে
- আরও পড়ুন:
রোস্ট ও কোরমায় চিনি বেশি হলে কী করবেন, জেনে নিন ঠিক করার উপায়
মসলা ভাজতে গিয়ে পুড়ে যায়? কাজে লাগান এ সব কৌশল
এসএকেওয়াই
What's Your Reaction?