চিরিরবন্দরে সড়কে ঝরলো দুই শিক্ষার্থীর প্রাণ

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চিরিরবন্দরের বিশিষ্ট চক্ষু সার্জন ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ (১৯) এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেন ছেলে মো. রিয়াদ হোসেন (১৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, জাবির ও রিয়াদ দুজনেই আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকেলে বাড়ি থেকে সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তারা। পথে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এম

চিরিরবন্দরে সড়কে ঝরলো দুই শিক্ষার্থীর প্রাণ

দিনাজপুরের চিরিরবন্দরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের দশমাইল হাইওয়ে থানার পশ্চিম পাশে গাড়োডাঙ্গি ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দরের বিশিষ্ট চক্ষু সার্জন ডা. খালেদ সাগরের ছেলে জাবির খালেদ (১৯) এবং তেঁতুলিয়া ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামের শাহাপাড়া এলাকার মো. দুলাল হোসেন ছেলে মো. রিয়াদ হোসেন (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাবির ও রিয়াদ দুজনেই আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শনিবার বিকেলে বাড়ি থেকে সৈয়দপুর যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে রওনা দেন তারা। পথে গাড়োডাঙ্গি ব্রিজ এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকারের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরের ডক্টরস হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow