চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

তরুণ বিস্ময় লামিন ইয়ামালের চমক চলছেই। স্প্যানিশ এই তারকার দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যেই এলচের মাঠে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগা টেবিলের শীর্ষে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই নিজের প্রতিভার ছাপ রাখেন ১৮ বছর বয়সী ইয়ামাল। ষষ্ঠ মিনিটে দানি ওলমোর নিখুঁত থ্রু পাস ধরে এলচে গোলরক্ষক ইনাকি পেনাকে দারুণভাবে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। তার করা এই গোলেই যেন ম্যাচে ছন্দ পেয়ে যায় বার্সেলোনা। তবে ম্যাচের ২৯ মিনিটেই বার্সেলোনার বিপক্ষে সমতায় ফেরে এলচে। আলভারো রদ্রিগেজ বার্সেলোনার হাই ডিফেন্স লাইনের সুযোগ নিয়ে একা ছুটে গিয়ে দূরের কর্নারে নিখুঁত শটে গোল করেন। তবে সমতায় ফেরার এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এলচে। ম্যাচের বয়স যখন ৪০ মিনিট ঠিক তখনই ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাটব্যাক থেকে ফেরান তোরেসের জোরালো শটে ফের এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইয়ামালদের হাতেই। ডান প্রান্তে বারবার এলচে ডিফেন্সে ভাঙন ধরান তিনি। তারই প্রমাণ মেলে ৭২ তম মিনিটে, ইয়ামালের নিচু পাস থেকে সহজ ট্যাপ-ইনে গোল করেন বদলি নামা মার্কাস

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

তরুণ বিস্ময় লামিন ইয়ামালের চমক চলছেই। স্প্যানিশ এই তারকার দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যেই এলচের মাঠে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের ফলে লা লিগা টেবিলের শীর্ষে চার পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতেই নিজের প্রতিভার ছাপ রাখেন ১৮ বছর বয়সী ইয়ামাল। ষষ্ঠ মিনিটে দানি ওলমোর নিখুঁত থ্রু পাস ধরে এলচে গোলরক্ষক ইনাকি পেনাকে দারুণভাবে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান তিনি। তার করা এই গোলেই যেন ম্যাচে ছন্দ পেয়ে যায় বার্সেলোনা।
তবে ম্যাচের ২৯ মিনিটেই বার্সেলোনার বিপক্ষে সমতায় ফেরে এলচে। আলভারো রদ্রিগেজ বার্সেলোনার হাই ডিফেন্স লাইনের সুযোগ নিয়ে একা ছুটে গিয়ে দূরের কর্নারে নিখুঁত শটে গোল করেন।

তবে সমতায় ফেরার এই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এলচে। ম্যাচের বয়স যখন ৪০ মিনিট ঠিক তখনই ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের কাটব্যাক থেকে ফেরান তোরেসের জোরালো শটে ফের এগিয়ে যায় বার্সেলোনা।

বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ইয়ামালদের হাতেই। ডান প্রান্তে বারবার এলচে ডিফেন্সে ভাঙন ধরান তিনি। তারই প্রমাণ মেলে ৭২ তম মিনিটে, ইয়ামালের নিচু পাস থেকে সহজ ট্যাপ-ইনে গোল করেন বদলি নামা মার্কাস রাশফোর্ড। গোলের পাশাপাশি আক্রমণ তৈরিতেও ছিলেন ইয়ামাল অনবদ্য। ম্যাচে একাধিক সুযোগ সৃষ্টি করেন তিনি, যার ফলে পুরো সময়জুড়েই চাপে থাকে এলচে রক্ষণভাগ।

সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল বার্সেলোনার শেষ ১৬ ম্যাচে ১৫তম জয়। এই ফলাফলে শিরোপা দৌড়ে বড় বার্তা দিল হান্সি ফ্লিকের দল। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের ওপর চাপ আরো বাড়ল। এক ম্যাচ কম খেলা রিয়াল রবিবার ঘরের মাঠে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow