চীনা বিনিয়োগ বাড়াতে বিডার সঙ্গে কাজ করবে সিসিপিআইটি

বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও উৎসাহিত ও সম্প্রসারণের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)। এ বিষয়ে চীনের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাটির সঙ্গে আলোচনা করেছে বিডা।   বৃহস্পতিবার (৭ মে) বিডার জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়। বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিসিপিআইটির ভাইস চেয়ারম্যান নি ওয়েনহুই দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাকে আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ রূপ দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে জানানো হয়, বিডা ও সিসিপিআইটি যৌথভাবে একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম গঠনে আগ্রহী। এর মাধ্যমে সিসিপিআইটি চীনের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের সঙ্গে বিডার যোগাযোগ স্থাপনে সহযোগিতা করবে। পাশাপাশি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা ও সুযোগ-সুবিধা চীনা কোম্পানিগুলোর সামনে তুলে ধরতেও সহায়তা করবে সংস্থাটি। আলোচনায় চীনের গুয়াংজুতে বিডার পরিকল্পিত বিদেশি অফিস প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পায়। এ উদ্যোগ বাস্তবায়নে সিসিপিআইটির সহায়তা এবং চীনে বাংলাদেশকে ঘিরে বৃহত্তর আউটরিচ কার্

চীনা বিনিয়োগ বাড়াতে বিডার সঙ্গে কাজ করবে সিসিপিআইটি

বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও উৎসাহিত ও সম্প্রসারণের লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি)। এ বিষয়ে চীনের শীর্ষস্থানীয় বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাটির সঙ্গে আলোচনা করেছে বিডা।  

বৃহস্পতিবার (৭ মে) বিডার জনসংযোগ দপ্তর এ তথ্য জানায়। বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিসিপিআইটির ভাইস চেয়ারম্যান নি ওয়েনহুই দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতাকে আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ রূপ দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকে জানানো হয়, বিডা ও সিসিপিআইটি যৌথভাবে একটি কাঠামোবদ্ধ প্ল্যাটফর্ম গঠনে আগ্রহী। এর মাধ্যমে সিসিপিআইটি চীনের বিভিন্ন অঞ্চলের বিনিয়োগকারীদের সঙ্গে বিডার যোগাযোগ স্থাপনে সহযোগিতা করবে। পাশাপাশি বাংলাদেশে বিদ্যমান বিনিয়োগ সম্ভাবনা ও সুযোগ-সুবিধা চীনা কোম্পানিগুলোর সামনে তুলে ধরতেও সহায়তা করবে সংস্থাটি।

আলোচনায় চীনের গুয়াংজুতে বিডার পরিকল্পিত বিদেশি অফিস প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পায়। এ উদ্যোগ বাস্তবায়নে সিসিপিআইটির সহায়তা এবং চীনে বাংলাদেশকে ঘিরে বৃহত্তর আউটরিচ কার্যক্রম পরিচালনা নিয়েও উভয় পক্ষ মতবিনিময় করে।

বিডা জানিয়েছে, এই সহযোগিতাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততা গড়ে তোলা এবং বাংলাদেশে বিনিয়োগ প্রবাহ বাড়ানোর লক্ষ্যে সিসিপিআইটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে তারা।

এসএম/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow