চীনের কয়লা খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক 

চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুকে পেজে এ কথা জানানো হয়। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আহতদের ও নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইলো। বাংলাদেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা ও এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেনো ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী। শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ হন শ্রমিক কাজ করছিলেন। কেএইচ/এসএএইচ

চীনের কয়লা খনি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী শোক 

চীনের শানঝি প্রদেশে কয়লা খনি বিস্ফোরণে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী তার সরকার ও জনগণের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও চীনের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।

প্রধানমন্ত্রী কার্যালয়ের ফেসবুকে পেজে এ কথা জানানো হয়।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, আহতদের ও নিখোঁজদের সন্ধানে যারা অক্লান্ত পরিশ্রম করছেন, সেই উদ্ধারকারী দলগুলোর জন্য আমাদের প্রার্থনা রইলো। বাংলাদেশ এই বিপদে চীনের পাশে আছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা, আহতদের সেবা ও এই ঘটনার তদন্তে আপনাদের চলমান প্রচেষ্টাকে সাধুবাদ জানাচ্ছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবাই যেনো ধৈর্য, সাহস ও সান্ত্বনা খুঁজে পায় সেই কামনা করেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চীনের উত্তরাঞ্চলের শানঝি প্রদেশের একটি কয়লা খনিতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯০ জন নিহত হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২৪৭ হন শ্রমিক কাজ করছিলেন।

কেএইচ/এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow