চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে শুক্রবার (২২ মে) এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া। জানা গেছে, চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে উদ্ধার অভিযান এখনও চলছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন। সিনহুয়া’র তথ্য মতে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে। উত্তর চীনে শুক্রবার ঘটে যাওয়া কয়লাখনির গ্যাস বিস্ফোরণের পর গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ সন্ধানে গুরুত্ব দিয়ে তদন্ত এবং আইন অনুযায়ী দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিয়েছেন। শানশি প্রদেশ চীনের

চীনের কয়লাখনিতে বিস্ফোরণে নিহত ৮, ভূগর্ভে আটকা পড়েছে ৩৮ শ্রমিক

চীনের উত্তর-পূর্বাঞ্চলের শানশি প্রদেশের একটি কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন এবং আরও ৩৮ জন শ্রমিক ভূগর্ভে আটকা পড়েছেন। চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে শুক্রবার (২২ মে) এই দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া।

জানা গেছে, চাংশি শহরের লিউশেনইউ কয়লাখনিতে উদ্ধার অভিযান এখনও চলছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময় খনির নিচে ২৪৭ জন শ্রমিক কাজ করছিলেন।

সিনহুয়া’র তথ্য মতে, খনিটিতে কার্বন মনোক্সাইডের মাত্রা ‘নির্ধারিত সীমা অতিক্রম’ করেছিল তাই এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৬টা পর্যন্ত অন্তত ২০১ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

উত্তর চীনে শুক্রবার ঘটে যাওয়া কয়লাখনির গ্যাস বিস্ফোরণের পর গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দুর্ঘটনার কারণ সন্ধানে গুরুত্ব দিয়ে তদন্ত এবং আইন অনুযায়ী দায়ীদের জবাবদিহির আওতায় আনার ওপর জোর দিয়েছেন।

শানশি প্রদেশ চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র। তবে এখানকার খনি শিল্প দীর্ঘদিন ধরেই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য কুখ্যাত। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে এ ধরনের হাজারো দুর্ঘটনা ঘটেছে। কয়লাখনিতে এ বিস্ফোরণের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow