চীনের কয়লাখনিতে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনিতে বিস্ফোরণে ৯০ জন নিহত ও আরও অনেক আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  শনিবার (২৩ মে) দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ-সংক্রান্ত বিবৃতিতে দিয়েছেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বৃহস্পতিবার (২১ মে) চীনের উত্তরাঞ্চলে একটি কয়লাখনি দুর্ঘটনা ও বিস্ফোরণে ৯০ জন নিহত এবং বহু আহত হওয়ার ঘটনা ঘটেছে। এই বিবৃতি দেওয়া পর্যন্ত অন্তত ২০১ জন হতাহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১২৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।’  তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনা দেশটির জন্য অনেক বড় ক্ষতি। আমি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে হতাহতদের পরিবার-পরিজন ও আহতদের প্রতি এবং চীনের জনগণ ও দেশটির সরকারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি, চীন সরকার ও জনগণ শিগগিরই এই ক্ষয়-ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow