চীনের ডিজিটাল ভূরাজনীতির কেন্দ্র হয়ে উঠছে মধ্যপ্রাচ্য
রেলপথ, বন্দর, মহাসড়ক কিংবা জ্বালানি পাইপলাইনের বাইরে এবার প্রযুক্তিকেই বৈশ্বিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চীন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআিই) অংশ হিসেবে চালু হওয়া ডিজিটাল সিল্ক রোড এখন মধ্যপ্রাচ্যের অর্থনীতি, প্রযুক্তি ও ভূরাজনীতিকে দ্রুত বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ৫জি নেটওয়ার্ক, স্মার্ট সিটি, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পেমেন্ট ও সাইবার অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগের মাধ্যমে অঞ্চলটিতে নিজেদের দীর্ঘমেয়াদি প্রভাব বাড়াচ্ছে বেইজিং। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি বা জ্বালানির পাশাপাশি প্রযুক্তি ও তথ্য নিয়ন্ত্রণও বড় শক্তি হয়ে উঠবে, আর সেই বাস্তবতায় মধ্যপ্রাচ্যকে কৌশলগত কেন্দ্র হিসেবে দেখছে চীন। মধ্যপ্রাচ্যের দেশগুলোও ধীরে ধীরে তেলনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর উন্নয়নের দিকে ঝুঁকছে। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’, ইউনাইটেড আরব আমিরাতের স্মার্ট গভর্নমেন্ট উদ্যোগ, কাতারের প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন এবং ইরাকের পুনর্গঠন পরিকল্পনায় ডিজিটাল আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে চীন তাদের প্রযুক্তি কোম্পানি
রেলপথ, বন্দর, মহাসড়ক কিংবা জ্বালানি পাইপলাইনের বাইরে এবার প্রযুক্তিকেই বৈশ্বিক প্রভাব বিস্তারের অন্যতম প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চীন। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআিই) অংশ হিসেবে চালু হওয়া ডিজিটাল সিল্ক রোড এখন মধ্যপ্রাচ্যের অর্থনীতি, প্রযুক্তি ও ভূরাজনীতিকে দ্রুত বদলে দিচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ৫জি নেটওয়ার্ক, স্মার্ট সিটি, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল পেমেন্ট ও সাইবার অবকাঠামোয় ব্যাপক বিনিয়োগের মাধ্যমে অঞ্চলটিতে নিজেদের দীর্ঘমেয়াদি প্রভাব বাড়াচ্ছে বেইজিং। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের বিশ্ব রাজনীতিতে সামরিক শক্তি বা জ্বালানির পাশাপাশি প্রযুক্তি ও তথ্য নিয়ন্ত্রণও বড় শক্তি হয়ে উঠবে, আর সেই বাস্তবতায় মধ্যপ্রাচ্যকে কৌশলগত কেন্দ্র হিসেবে দেখছে চীন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোও ধীরে ধীরে তেলনির্ভর অর্থনীতি থেকে প্রযুক্তিনির্ভর উন্নয়নের দিকে ঝুঁকছে। সৌদি আরবের ‘ভিশন ২০৩০’, ইউনাইটেড আরব আমিরাতের স্মার্ট গভর্নমেন্ট উদ্যোগ, কাতারের প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন এবং ইরাকের পুনর্গঠন পরিকল্পনায় ডিজিটাল আধুনিকায়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে চীন তাদের প্রযুক্তি কোম্পানিগুলোকে অঞ্চলটির বাজারে শক্ত অবস্থানে নিয়ে যাচ্ছে। বিশেষ করে হুয়াই মধ্যপ্রাচ্যে ৫জি অবকাঠামো নির্মাণে বড় ভূমিকা রাখছে। সৌদি আরব, ইউএই, ইরাক, কাতার, কুয়েত ও ওমানসহ বিভিন্ন দেশে হুয়াইয়ের প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতির নেটওয়ার্ক, স্মার্ট সিটি ও এআইভিত্তিক সেবা সম্প্রসারণ করা হচ্ছে।
ইরাক বর্তমানে চীনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত অংশীদারে পরিণত হচ্ছে। দেশটিতে ইন্টারনেট ব্যবহার দ্রুত বাড়ছে এবং ডিজিটাল সরকারি সেবার বিস্তার ঘটছে। চীনা প্রতিষ্ঠানগুলো টেলিযোগাযোগ, সাইবার নিরাপত্তা, ডিজিটাল ব্যাংকিং, এআইভিত্তিক স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছে। এশিয়াসেল ও চায়না মোবাইল ইন্টারন্যাশনালের ডিজিটাল সেবা সম্প্রসারণ চুক্তি, হুয়াইয়ের সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ এবং ডিপব্লু টেকনোলজির এআইভিত্তিক প্রকল্প ইরাকে চীনের দীর্ঘমেয়াদি কৌশলগত উপস্থিতির ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতে ইরাক উপসাগরীয় অঞ্চল, ইরান, তুরস্ক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ ডিজিটাল করিডরে পরিণত হতে পারে।
মধ্যপ্রাচ্যে স্মার্ট সিটি নির্মাণেও চীনের প্রযুক্তিগত প্রভাব বাড়ছে। সৌদি আরবের এনইওম প্রকল্পে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, স্বয়ংক্রিয় পরিবহন ও ডিজিটাল প্রশাসনের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। একইভাবে ইউএই ইতোমধ্যে বিমানবন্দর, ট্রাফিক নিয়ন্ত্রণ, পুলিশ ব্যবস্থা ও সরকারি সেবায় এআই ব্যবহার বাড়িয়েছে। এসব প্রকল্পে চীনা প্রযুক্তি কোম্পানিগুলোর অংশগ্রহণ মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের প্রভাবকে আরও শক্তিশালী করছে।
তবে চীনের ডিজিটাল সিল্ক রোড নিয়ে উদ্বেগও বাড়ছে পশ্চিমা বিশ্বে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, চীনা প্রযুক্তি অবকাঠামো নজরদারি, তথ্য সংগ্রহ ও কৌশলগত প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে হুয়াই নিয়ে নিরাপত্তা উদ্বেগ দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করে বলছে, ডিজিটাল সিল্ক রোড মূলত উন্নয়ন, সংযোগ ও প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্যোগ।
বিশ্লেষকদের মতে, বিশ্ব এখন ডিজিটাল ভূরাজনীতির যুগে প্রবেশ করছে। আগে যেখানে সামরিক ঘাঁটি, সমুদ্রপথ বা তেলক্ষেত্র ছিল ক্ষমতার প্রতীক, সেখানে এখন ডেটা, সাইবার অবকাঠামো, ফাইবার-অপটিক নেটওয়ার্ক ও কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন শক্তির উৎস হয়ে উঠছে। চীনের ডিজিটাল সিল্ক রোড সেই পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতাই প্রমাণ করে।
শাফাক নিউজ এজেন্সিতে প্রকাশিত নিবন্ধের তথ্য অবলম্বনে
What's Your Reaction?