চীনে গাড়ি কারখানায় ভয়াবহ আগুন

চীনের খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির একটি কারখানায় আগুন লাগে। শেনঝেন প্রদেশের পিংশানে কারখানাটির অবস্থান। তবে আগুনে কারও প্রাণহানি ঘটেনি। কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় বিপদের শঙ্কা কেটে গেছে।  এনডিটিভিসহ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিওয়াইডির একটি উৎপাদন কেন্দ্রের ভেতরে অবস্থিত একটি বহুতল পার্কিং গ্যারেজে আগুন লাগে। ক্ষতিগ্রস্ত গ্যারেজটি শুধু পরীক্ষামূলক এবং বাতিল করা যানবাহন সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো। সেখানে কোনো উৎপাদন বা গ্রাহকদের জন্য তৈরি গাড়ি ছিল না। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় আকাশ। এ সময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিওয়াইডিও নিশ্চিত করেছে, অবকাঠামোটিতে পরীক্ষামূলক, যাচাইকরণ এবং মেয়াদোত্তীর্ণ যানবাহন রাখা ছিল। সেখানে নতুন উৎপাদিত কোনো গাড়ি ছিল না।   এ ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেগুলোতে দেখা যায়, বহুতল ভবনটির একটি দীর্ঘ অংশজুড়ে আগুন ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ বলছে, ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow