চীন-মালয়েশিয়া সফর: প্রধানমন্ত্রীর প্রতি সংসদে ধন্যবাদ প্রস্তাব গৃহীত
মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সরকারি বিদেশ সফর। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের সঙ্গে চীন-মালয়েশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সংসদে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন তিনি। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়। আরও পড়ুন সংসদে মির্জা ফখরুল / প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে এ প্রস্তাবটি উপস্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। প্রস্তাবটি উপস্থাপনের পর স্পিকার এর ওপর আলোচনার আহ্বান জানান। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান। এর পর স্পিকার প্রস্তাবটি ভোটে দেন এবং সরকারি দল ও বিরোধী দলসহ সব সদস্যের কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। আরও পড়ুন
মালয়েশিয়া ও চীনে ছয় দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম সরকারি বিদেশ সফর।
প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের সঙ্গে চীন-মালয়েশিয়ার সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সংসদে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করেন তিনি। পরে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে এ প্রস্তাবটি উপস্থাপন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
প্রস্তাবটি উপস্থাপনের পর স্পিকার এর ওপর আলোচনার আহ্বান জানান। প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান।
এর পর স্পিকার প্রস্তাবটি ভোটে দেন এবং সরকারি দল ও বিরোধী দলসহ সব সদস্যের কণ্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সফলতা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনুরোধ করছি যে, আজকে আমরা আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, সংসদ নেতাকে ধন্যবাদ জানিয়ে এই সংসদ থেকে একটি ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হোক।
তিনি বলেন, ২১ থেকে ২৬ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে।
এমওএস/এমএমকে
What's Your Reaction?

