চুরির অপরাধে গৃহকর্মীকে যা করলেন চাঁদনী
চাঞ্চল্যকর এক চুরির ঘটনা ঘটেছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনীর বাসায়। হাতেনাতে চোর ধরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। চোরকে কী শাস্তি দিলেন তারা? ফেসবুকে চাঁদনী জানান, নগদ টাকার পাশাপাশি উদ্ধার হয়েছে তার বোনের চুরি যাওয়া তিনটি শাড়ি, দুটি ব্লাউজ এবং ভাগ্নির দুটি সালোয়ার-কামিজ। এছাড়া শ্যাম্পু, লিপস্টিকসহ আরও বেশকিছু সামগ্রীও পাওয়া গেছে তার কাছে। ঘটনায় জড়িত কিশোরী তাদেরই বাসায় বসবাস করা গৃহসহকারী। চাঁদনী জানান, প্রায় বছরখানেক ধরে ওই বাসায় তার মায়ের সঙ্গে বাস করছে মেয়েটি। তার ভাষ্য, ‘এত ছোট একটি মেয়ে কীভাবে এসব কাজ করলো!’ চাঁদনী বলেন, ‘তিনদিন আগে আমার বোনের কিছু কাপড় খুঁজে পাচ্ছিলাম না। পরে সেগুলো ওর রুমে পাওয়া যায়। তারপর ওর সঙ্গে কথা বলতে বলতে আরও অনেক কিছু পাওয়া যায়। যেগুলো আমি ফেসবুকেও দিয়েছি। তিন দিন ওকে আমরা আমাদের সঙ্গে রাখি। আমরা যেখানে যাই, সেখানেই তাকে নিয়ে গিয়েছি। বাসায় একা রাখতে ভরসা পাচ্ছিলাম না।’ কী শাস্তি হলো ওর? জানতে চাইরে চাঁদনী বলেন, ‘ওর বাবা এসে নিয়ে গেছে। যাওয়ার আগে ভেন্টিলেটার থেকে দুই থেকে আড়াই লাখ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। এই টাক
চাঞ্চল্যকর এক চুরির ঘটনা ঘটেছে অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনীর বাসায়। হাতেনাতে চোর ধরে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। চোরকে কী শাস্তি দিলেন তারা?
ফেসবুকে চাঁদনী জানান, নগদ টাকার পাশাপাশি উদ্ধার হয়েছে তার বোনের চুরি যাওয়া তিনটি শাড়ি, দুটি ব্লাউজ এবং ভাগ্নির দুটি সালোয়ার-কামিজ। এছাড়া শ্যাম্পু, লিপস্টিকসহ আরও বেশকিছু সামগ্রীও পাওয়া গেছে তার কাছে।
ঘটনায় জড়িত কিশোরী তাদেরই বাসায় বসবাস করা গৃহসহকারী। চাঁদনী জানান, প্রায় বছরখানেক ধরে ওই বাসায় তার মায়ের সঙ্গে বাস করছে মেয়েটি। তার ভাষ্য, ‘এত ছোট একটি মেয়ে কীভাবে এসব কাজ করলো!’
চাঁদনী বলেন, ‘তিনদিন আগে আমার বোনের কিছু কাপড় খুঁজে পাচ্ছিলাম না। পরে সেগুলো ওর রুমে পাওয়া যায়। তারপর ওর সঙ্গে কথা বলতে বলতে আরও অনেক কিছু পাওয়া যায়। যেগুলো আমি ফেসবুকেও দিয়েছি। তিন দিন ওকে আমরা আমাদের সঙ্গে রাখি। আমরা যেখানে যাই, সেখানেই তাকে নিয়ে গিয়েছি। বাসায় একা রাখতে ভরসা পাচ্ছিলাম না।’
কী শাস্তি হলো ওর? জানতে চাইরে চাঁদনী বলেন, ‘ওর বাবা এসে নিয়ে গেছে। যাওয়ার আগে ভেন্টিলেটার থেকে দুই থেকে আড়াই লাখ টাকার বেশি উদ্ধার করা হয়েছে। এই টাকা গত এক বছরে, আম্মু যখন ঘুমিয়ে পড়তো, আম্মুর আলমারি থেকে ১০ হাজার ১৫ হাজার করে সরিয়ে রেখেছিল। আমরা যখন বের হতাম, তখন টাকাগুলো গুনে গুনে রেখে দিত। নাবালিকা বলে তাকে পুলিশে না দিয়ে তার বাবার হাতে তুলে দিয়েছি।’
আরও পড়ুন:
এক সময়ের জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী চাঁদনী। টেলিভিশনে নিয়মিত নাটক করতেন তিনি। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত এই শিল্পী পেয়েছিলেন জাতীয় পুরস্কারও। বিয়ের পর অভিনয় এবং নাচে অনিয়মিত হয়ে পড়েন তিনি। যদিও বেশিদিন সংসার করা হয়ে ওঠেনি অভিনেত্রীর।
চাঁদনী জানান, পুরো ঘটনার বিস্তারিত জানাতে শিগগির ফেসবুক লাইভে আসবেন এবং ঘটনার সম্পূর্ণ বিবরণ তুলে ধরবেন তিনি।
এমআই/এমএমএফ/আরএমডি
What's Your Reaction?