চুরি-অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জের ছাতক উপজেলার কুর্শী গ্রামে চুরি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক দম্পতি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।  সোমবার (৬ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার কুর্শী গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, সিংচাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল হক, সাবেক ইউপি সদস্য হায়দার আলী, ইউপি সদস্য শায়েক আহমদ, কুর্শী ইসলামপুর দাখিল মাদ্রাসার সভাপতি নুরুল হক, হাফিজুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ছাতক উপজেলার কুর্শী গ্রামে ঘর ভাঙচুরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ঘটনাটি কোনো পূর্বপরিকল্পিত হামলা নয়। বরং দীর্ঘদিন ধরে চলা চুরি, হয়রানি ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামবাসীর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারেক মিয়া ও তার স্ত্রী রিমা বেগমসহ তাদের সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত। বক্তারা জানান, ঘটনার প্রায় এক মাস আগে স্থানীয়দের উদ্যোগে অভিযুক্তদের সংশোধনের সুযোগ দেওয়া হয়। লন্ডন প্রবাসী সুহেল আহমদ ও আব্দুল কুদ্দুসের আহ্বানে, সাবেক চেয়ারম্যান

চুরি-অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জের ছাতক উপজেলার কুর্শী গ্রামে চুরি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক দম্পতি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

সোমবার (৬ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের ছাতক উপজেলার কুর্শী গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সিংচাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোর্শেদ আহমদ চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুল হক, সাবেক ইউপি সদস্য হায়দার আলী, ইউপি সদস্য শায়েক আহমদ, কুর্শী ইসলামপুর দাখিল মাদ্রাসার সভাপতি নুরুল হক, হাফিজুর রহমান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাতক উপজেলার কুর্শী গ্রামে ঘর ভাঙচুরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ঘটনাটি কোনো পূর্বপরিকল্পিত হামলা নয়। বরং দীর্ঘদিন ধরে চলা চুরি, হয়রানি ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে গ্রামবাসীর পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তারেক মিয়া ও তার স্ত্রী রিমা বেগমসহ তাদের সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপরাধে জড়িত।

বক্তারা জানান, ঘটনার প্রায় এক মাস আগে স্থানীয়দের উদ্যোগে অভিযুক্তদের সংশোধনের সুযোগ দেওয়া হয়। লন্ডন প্রবাসী সুহেল আহমদ ও আব্দুল কুদ্দুসের আহ্বানে, সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে এবং বর্তমান ইউপি সদস্য শায়েক আহমদের সমন্বয়ে তাদের কাছ থেকে অপরাধে জড়িত হবেন না বলে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছিল। কিন্তু অঙ্গীকার ভঙ্গ করে তারা পুনরায় অপরাধে জড়িয়ে পড়ে। ঘটনার দিন গ্রামবাসী তাদের বোঝাতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করা হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ক্ষুব্ধ জনতা ঘর ভাঙচুর করে।

সমাবেশে আরও অভিযোগ করা হয়, অভিযুক্তরা উল্টো স্থানীয় মুরুব্বি ও সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। বক্তারা অবিলম্বে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন মুসলিম উদ্দিন, আব্দুস সোবহান বাদাই, সাকিল আহমদ, শামীম আহমদ, সাহেল মিয়া, লডন প্রবাসী আব্দুল কদ্দুস, আব্দুল কাহার, মজনু মিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুর্শী মোহাম্মদগঞ্জ বাজার সমিতির সভাপতি আলী হোসেন, লন্ডন প্রবাসী ‎কামাল আহমেদ, কনা মিয়া তালুকদার, সাহেব আলী, নজির আলী, সায়হাম উদ্দিন, আইয়ুব আলী, নুর ইসলাম, আম্বর আলী, সোনা মিয়া, ইউসুফ আলী, সাধু মেম্বার, সিজিল মিয়া। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow