চুরি হয়ে যাওয়া বৃষ্টি

দেওয়ান মাসুদ রহমান দীর্ঘদিনের অভ্যাসেপরিত্যক্ত হয়ে আছে এক বৃষ্টির দিন। পথ ডুবে গেছে—পথিকেরা ফিরে গেছেআয়োজনহীন ভূগোলের দিকে। বৃষ্টি চুরি হয়ে গেছেকদমের পাতা থেকে। শহরের বৃষ্টিওতার অনেক আগেডাকাতি হয়েছে—নিরাবরণ এক দোকানের বারান্দা থেকে,যেখানে সন্ধ্যা প্রতিদিননিজের ছায়া বিক্রি করে। আরও পড়ুন কায়ী ইজমের তিনটি কবিতা আড্ডাগুলো আজও বসে—কথারা ক্লান্ত হয়হারানো বৃষ্টির সন্ধানে;তবু কেউ ফিরিয়ে আনতে পারে নাসেই চুরি হয়ে যাওয়া বৃষ্টিকে। তাই প্রতি আষাঢ়েআমি অপেক্ষা করি— যদি কোনো ভেজা বাতাসফিরিয়ে আনে সেই চুরি যাওয়া ঋতু,যদি কদমের পাতায়আবার জন্ম নেয়এক ফোঁটা বৃষ্টির ভাষা। আরও পড়ুন সমকালের ছড়া: বর্ষার কদম ততদিনচোখের ভেতর জমে থাকেকয়েকটি জলছবি,আর ভেজার অসমাপ্ত স্মৃতি। এসইউ

চুরি হয়ে যাওয়া বৃষ্টি

দেওয়ান মাসুদ রহমান

দীর্ঘদিনের অভ্যাসে
পরিত্যক্ত হয়ে আছে এক বৃষ্টির দিন।

পথ ডুবে গেছে—
পথিকেরা ফিরে গেছে
আয়োজনহীন ভূগোলের দিকে।

বৃষ্টি চুরি হয়ে গেছে
কদমের পাতা থেকে।

শহরের বৃষ্টিও
তার অনেক আগে
ডাকাতি হয়েছে—
নিরাবরণ এক দোকানের বারান্দা থেকে,
যেখানে সন্ধ্যা প্রতিদিন
নিজের ছায়া বিক্রি করে।

আড্ডাগুলো আজও বসে—
কথারা ক্লান্ত হয়
হারানো বৃষ্টির সন্ধানে;
তবু কেউ ফিরিয়ে আনতে পারে না
সেই চুরি হয়ে যাওয়া বৃষ্টিকে।

তাই প্রতি আষাঢ়ে
আমি অপেক্ষা করি—

যদি কোনো ভেজা বাতাস
ফিরিয়ে আনে সেই চুরি যাওয়া ঋতু,
যদি কদমের পাতায়
আবার জন্ম নেয়
এক ফোঁটা বৃষ্টির ভাষা।

ততদিন
চোখের ভেতর জমে থাকে
কয়েকটি জলছবি,
আর ভেজার অসমাপ্ত স্মৃতি।

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow