চুলে সুগন্ধের নতুন ট্রেন্ড, যেভাবে ব্যবহার করবেন

সুন্দর, ঝরঝরে ও সুগন্ধি চুল সবাই পছন্দ করেন। অনেকেই চান, চুল ধোয়ার পর যে সতেজ ও গন্ধ পাওয়া যায়, সেটি যেন সারাদিন ধরে থাকে। ঠিক এই চাহিদা থেকেই বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে হেয়ার পারফিউম। সৌন্দর্যচর্চার নতুন এই ট্রেন্ড এখন অনেকের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠছে। অনেকেই প্রতিদিন ব্যবহার করা সুগন্ধি বা পারফিউম চুলে স্প্রে করে থাকেন, যাতে চুলে ভালো গন্ধ থাকে। তবে বিশেষজ্ঞদের মতে, সাধারণ পারফিউম নিয়মিত চুলে ব্যবহার করা ঠিক নয়। কারণ এতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, যা চুলকে শুষ্ক ও রুক্ষ করে দিতে পারে। দীর্ঘদিন এভাবে ব্যবহার করলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বাড়ে। হেয়ার পারফিউম কীহেয়ার পারফিউম মূলত একটি বিশেষ ধরনের সুগন্ধি মিস্ট, যা চুল ও স্ক্যাল্পের কথা মাথায় রেখে তৈরি করা হয়। এটি সাধারণ পারফিউমের মতো তীব্র রাসায়নিক উপাদানে তৈরি নয়। বরং এতে এমন উপাদান ব্যবহার করা হয়, যা চুলের ক্ষতি না করে চুলকে সতেজ ও সুগন্ধি রাখতে সাহায্য করে। হেয়ার পারফিউমের আরেকটি বড় সুবিধা হলো এতে সাধারণত অ্যালকোহলের পরিমাণ খুবই কম থাকে। তাই এটি চুলকে শুষ্ক করে না। অনেক হেয়ার পারফিউমে এমন কিছু উপাদানও যোগ করা হয়, যা চুলকে

চুলে সুগন্ধের নতুন ট্রেন্ড, যেভাবে ব্যবহার করবেন

সুন্দর, ঝরঝরে ও সুগন্ধি চুল সবাই পছন্দ করেন। অনেকেই চান, চুল ধোয়ার পর যে সতেজ ও গন্ধ পাওয়া যায়, সেটি যেন সারাদিন ধরে থাকে। ঠিক এই চাহিদা থেকেই বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে হেয়ার পারফিউম। সৌন্দর্যচর্চার নতুন এই ট্রেন্ড এখন অনেকের দৈনন্দিন রুটিনের অংশ হয়ে উঠছে।

অনেকেই প্রতিদিন ব্যবহার করা সুগন্ধি বা পারফিউম চুলে স্প্রে করে থাকেন, যাতে চুলে ভালো গন্ধ থাকে। তবে বিশেষজ্ঞদের মতে, সাধারণ পারফিউম নিয়মিত চুলে ব্যবহার করা ঠিক নয়। কারণ এতে অ্যালকোহলের পরিমাণ বেশি থাকে, যা চুলকে শুষ্ক ও রুক্ষ করে দিতে পারে। দীর্ঘদিন এভাবে ব্যবহার করলে চুলের ক্ষতি হওয়ার সম্ভাবনাও বাড়ে।

gyh

হেয়ার পারফিউম কী
হেয়ার পারফিউম মূলত একটি বিশেষ ধরনের সুগন্ধি মিস্ট, যা চুল ও স্ক্যাল্পের কথা মাথায় রেখে তৈরি করা হয়। এটি সাধারণ পারফিউমের মতো তীব্র রাসায়নিক উপাদানে তৈরি নয়। বরং এতে এমন উপাদান ব্যবহার করা হয়, যা চুলের ক্ষতি না করে চুলকে সতেজ ও সুগন্ধি রাখতে সাহায্য করে।

হেয়ার পারফিউমের আরেকটি বড় সুবিধা হলো এতে সাধারণত অ্যালকোহলের পরিমাণ খুবই কম থাকে। তাই এটি চুলকে শুষ্ক করে না। অনেক হেয়ার পারফিউমে এমন কিছু উপাদানও যোগ করা হয়, যা চুলকে আর্দ্র রাখতে সাহায্য করে। ফলে চুলে শুধু সুগন্ধই আসে না, পাশাপাশি চুল থাকে নরম ও উজ্জ্বল।

পুষ্টিকর উপাদান
অনেক সময় এই ধরনের পারফিউমে প্রাকৃতিক তেল বা পুষ্টিকর উপাদানও থাকে, যা চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে চুলের ওপর একটি হালকা সুগন্ধি স্তর তৈরি হয়, যা দীর্ঘ সময় ধরে টিকে থাকে। ফলে বাইরে বের হওয়ার আগে বা বিশেষ কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় চুলে হালকা করে হেয়ার পারফিউম স্প্রে করলে সহজেই চুলে সতেজ ভাব আনা যায়।

rty5

সাধারণ পারফিউম থেকে পার্থক্য
সাধারণ পারফিউম ও হেয়ার পারফিউমের মধ্যে মূল পার্থক্য হলো তাদের উপাদান ও ব্যবহারের উদ্দেশ্য। সাধারণ পারফিউম মূলত শরীরের জন্য তৈরি করা হয় এবং এর গন্ধ অনেক বেশি তীব্র হয়। অন্যদিকে হেয়ার পারফিউমের সুগন্ধ তুলনামূলকভাবে হালকা ও সতেজ, যাতে চুলে অস্বস্তি না লাগে।

কেন জনপ্রিয় হয়ে উঠছে
বর্তমানে সৌন্দর্য সচেতন অনেকেই চুলের যত্নে নতুন এই পণ্যটি ব্যবহার করতে আগ্রহী হচ্ছেন। বিশেষ করে গরমের সময় বাইরে বের হলে ধুলা, ঘাম বা দূষণের কারণে চুলে দ্রুত গন্ধ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে হেয়ার পারফিউম সহজ সমাধান হতে পারে।

তবে যেকোনো পণ্য ব্যবহারের ক্ষেত্রেই কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। খুব বেশি পরিমাণে স্প্রে না করে চুল থেকে সামান্য দূরত্ব রেখে হালকা করে ব্যবহার করাই ভালো। এতে চুলে অতিরিক্ত রাসায়নিক জমে থাকার সম্ভাবনা কম থাকে।

হেয়ার পারফিউম শুধু একটি সুগন্ধি পণ্য নয়, বরং চুলের যত্নের একটি নতুন ট্রেন্ড। এটি চুলকে সতেজ রাখার পাশাপাশি সৌন্দর্যচর্চায় যোগ করেছে নতুন মাত্রা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow