চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল থেকে বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় দর্শনা থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে একটি অস্বাভাবিক ও সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। কাছ থেকে দেখে তারা সেটিতে ‘জয় বাংলা’ লেখা লক্ষ্য করেন। পরে বিষয়টি মৎস্য কমিটির সদস্যদের জানানো হলে তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। ঘটনার পর কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, উদ্ধার হওয়া বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় এটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হতে পারে বলে তাদের ধারণা। দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেটি থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুর

চুয়াডাঙ্গায় ‘বোমা’ সদৃশ বস্তু উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের রাইসার বিল মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল থেকে বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় দর্শনা থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে কয়েকজন ব্যক্তি মৎস্য অবতরণ কেন্দ্রের প্রধান ফটকের পাশে একটি অস্বাভাবিক ও সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন। কাছ থেকে দেখে তারা সেটিতে ‘জয় বাংলা’ লেখা লক্ষ্য করেন। পরে বিষয়টি মৎস্য কমিটির সদস্যদের জানানো হলে তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন।

ঘটনার পর কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ স্থানীয় বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, উদ্ধার হওয়া বস্তুটিতে ‘জয় বাংলা’ লেখা থাকায় এটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমর্থকদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডের অংশ হতে পারে বলে তাদের ধারণা।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেটি থানায় নিয়ে আসা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বস্তুটির প্রকৃতি ও এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow