চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-ভারতীয় সিরাপ জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি। বুধবার (৮ জুলাই) ভোরে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাত দেড়টায় মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। তবে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে বিজিবি। তল্লাশিতে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘জব্দ অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’ হুসাইন মালি

চুয়াডাঙ্গা সীমান্তে বিদেশি পিস্তল-ভারতীয় সিরাপ জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করেছে বিজিবি।

বুধবার (৮ জুলাই) ভোরে উপজেলার মাধবখালী সীমান্ত এলাকা থেকে এসব অস্ত্র ও মাদক জব্দ করে মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) দিনগত রাত দেড়টায় মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলারের কাছে এক ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। তবে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে বিজিবি। তল্লাশিতে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বলেন, ‘জব্দ অস্ত্র ও মাদক জীবননগর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।’

হুসাইন মালিক/এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow