চূড়ান্ত পর্যায়ে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা, চুক্তি কী হবে?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা জ্যারেড কুশনার বৃহস্পতিবার টেনেসির একটি জাতীয় গবেষণাগারে পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো আলোচনা চলছে। ফলে আলোচনা শেষ পর্যায়ে থাকলেও চুক্তি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তাদের মতে, পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি আলোচনার গুরুত্বকে তুলে ধরে, তবে এটি চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছে, এমন নিশ্চয়তা দেয় না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত না হলে কোনো চুক্তি সম্ভব হবে না। জব্দকৃত অর্থ ছাড় এবং পরমাণু কর্মসূচি-সংক্রান্ত বিষয়গুলোই বর্তমানে দুই দেশের আলোচনার প্রধান বাধা হয়ে আছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এখনো দুই পক্ষের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং সাবেক হোয়াইট হাউস উপদেষ্টা জ্যারেড কুশনার বৃহস্পতিবার টেনেসির একটি জাতীয় গবেষণাগারে পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রস্তাবিত সমঝোতা স্মারকের বিভিন্ন বিষয় নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো আলোচনা চলছে। ফলে আলোচনা শেষ পর্যায়ে থাকলেও চুক্তি হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
তাদের মতে, পরমাণু বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকটি আলোচনার গুরুত্বকে তুলে ধরে, তবে এটি চুক্তি খুব কাছাকাছি পৌঁছে গেছে, এমন নিশ্চয়তা দেয় না।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে জব্দ থাকা ইরানের ২৪ বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত না হলে কোনো চুক্তি সম্ভব হবে না।
জব্দকৃত অর্থ ছাড় এবং পরমাণু কর্মসূচি-সংক্রান্ত বিষয়গুলোই বর্তমানে দুই দেশের আলোচনার প্রধান বাধা হয়ে আছে।
What's Your Reaction?