চেতনানাশক হালুয়া ও ইনজেকশনসহ অজ্ঞানপার্টির ৭ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে চেতনানাশক হালুয়া ও ইনজেকশনসহ অজ্ঞানপার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে থেকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে। বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- সাইফুল ইসলাম, অপু আহমেদ সরকার, সুজন খান, মুহাম্মদ রাশেদ ব্যাপারী, মিঠু মিয়া ওরফে মন্টু ব্যাপারী ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু, মকবুল খন্দকার ও টুটুল বিশ্বাস ওরফে সুমন। তাদের কাছ থেকে চেতনানাশক হালুয়া, ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়। ডিবির বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক খাইয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করতো। গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত

চেতনানাশক হালুয়া ও ইনজেকশনসহ অজ্ঞানপার্টির ৭ সদস্য গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে চেতনানাশক হালুয়া ও ইনজেকশনসহ অজ্ঞানপার্টির সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৫ মে) যাত্রাবাড়ীর ধোলাইপাড় বাস কাউন্টারের সামনে থেকে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম তাদের গ্রেফতার করে।

বুধবার (৬ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- সাইফুল ইসলাম, অপু আহমেদ সরকার, সুজন খান, মুহাম্মদ রাশেদ ব্যাপারী, মিঠু মিয়া ওরফে মন্টু ব্যাপারী ওরফে মিন্টু ব্যাপারী ওরফে মিটু, মকবুল খন্দকার ও টুটুল বিশ্বাস ওরফে সুমন।

তাদের কাছ থেকে চেতনানাশক হালুয়া, ইনজেকশন, অজ্ঞান করার কলাকৌশল ও প্রচারণামূলক সাতটি লিফলেট ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়।

ডিবির বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনাল ও জনাকীর্ণ এলাকায় সাধারণ যাত্রীদের কৌশলে চেতনানাশক খাইয়ে বা ইনজেকশন পুশ করে সর্বস্ব লুট করতো।

গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

কেআর/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow