চেয়ারম্যানের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল এনবিআর

চেয়ারম্যান মো. আবদুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করা হয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর। এতে বলা হয়, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে খোলা ওই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা চলছে। বিষয়টি সংস্থাটির নজরে এসেছে এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। সংস্থাটি আরও জানায়, এর আগেও একই চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে। এ পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডি খোলা হয়েছিল। সেই ভুয়া আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেছে।

চেয়ারম্যানের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল এনবিআর

চেয়ারম্যান মো. আবদুর রহমানের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করা হয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

এতে বলা হয়, +৮৮০১৬১৮-৬০৩৩২৮ নম্বর ব্যবহার করে খোলা ওই ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারণার চেষ্টা চলছে। বিষয়টি সংস্থাটির নজরে এসেছে এবং এ ধরনের কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, এর আগেও একই চক্র ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করেছে। এ পরিস্থিতিতে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে এনবিআরের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল আইডি খোলা হয়েছিল। সেই ভুয়া আইডির মাধ্যমে একটি প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তির কাছে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow