চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে আইএসইউ ক্যাম্পাসে উৎসবের আমেজ

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ‘প্রাণের উৎসবযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে। অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির রঙিন চিত্র তুলে ধরেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বৈশাখী মেলা, বিভিন্ন উৎসব এবং শৈশবের স্মৃতি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখা ও ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে বাঙালি জাতি বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ ম

চৈত্র সংক্রান্তি ও নববর্ষ উপলক্ষে আইএসইউ ক্যাম্পাসে উৎসবের আমেজ
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ‘প্রাণের উৎসবযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।  সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে অনুষ্ঠানের প্রধান অতিথি আইএসইউ উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খানসহ শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে উঠে। অনুষ্ঠানের অংশ হিসেবে ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় অংশগ্রহণকারীরা বাঙালি সংস্কৃতির রঙিন চিত্র তুলে ধরেন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান বলেন, বৈশাখী মেলা, বিভিন্ন উৎসব এবং শৈশবের স্মৃতি বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। তিনি শিক্ষার্থীদের পড়ালেখা ও ক্যারিয়ারের পাশাপাশি নিজেদের সংস্কৃতির চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান, যাতে বাঙালি জাতি বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণভাবে প্রতিষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবুল কাশেম, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. একরামুল হক, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিকসহ বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা। পুরাতন বছরের বিদায় এবং নতুন বছরের আগমনকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানটি ছিল বাংলা সংস্কৃতির ঐতিহ্য, মূল্যবোধ ও উৎসবের আনন্দের এক উজ্জ্বল প্রতিফলন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow