চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
খুলনায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার নিহত হয়েছেন। শনিবার (০৪ এপ্রিল) সকালে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দিদার (৩০) গোপালগঞ্জের কাশিয়ানি আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে আড়ংঘাটা থানাধীন লতার বিল সংলগ্ন ঘের থেকে প্রতিদিন রাতে মাছ চুরি হচ্ছিল। মাছ চোরকে ধরার জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ঘের পাহারার ব্যবস্থা করে। শুক্রবার গভীর রাতে দিদার নিহার বিশ্বাসের ঘেরে প্রবেশ করে এবং চুরি করার প্রস্তুতি নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। ঘটনাস্থলে তাকে ব্যাপক মারধর করা হয়। সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আড়ংঘাটা থানা পুলিশের ওসি শাহাজাহান আহমেদ বলেন, মাছ চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খুলনায় মাছ চোর সন্দেহে গণপিটুনিতে দিদার সরদার নিহত হয়েছেন। শনিবার (০৪ এপ্রিল) সকালে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দিদার (৩০) গোপালগঞ্জের কাশিয়ানি আরাকান্দি এলাকার বাসিন্দা বিনু সরদারের ছেলে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েকদিন ধরে আড়ংঘাটা থানাধীন লতার বিল সংলগ্ন ঘের থেকে প্রতিদিন রাতে মাছ চুরি হচ্ছিল। মাছ চোরকে ধরার জন্য স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে ঘের পাহারার ব্যবস্থা করে। শুক্রবার গভীর রাতে দিদার নিহার বিশ্বাসের ঘেরে প্রবেশ করে এবং চুরি করার প্রস্তুতি নেওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে। ঘটনাস্থলে তাকে ব্যাপক মারধর করা হয়। সকাল ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আড়ংঘাটা থানা পুলিশের ওসি শাহাজাহান আহমেদ বলেন, মাছ চোর সন্দেহে ওই যুবককে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?