‌‘চোর সন্দেহে’ দুই বন্ধুকে নির্যাতন, একজনের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লাল বাদশা আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে। আহত মাইদুল (১৮) একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তারা দুজন বন্ধু বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি মাঠের পাশে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আরও পড়ুন জয়পুরহাটে পড়া না পারায় মাদরাসাছাত্রীকে মারধর, থানায় মামলা   হাসপাতালে চিকিৎসাধীন মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে নিয়ে একটি বাড়িতে বন্দি করে রাখেন। সেখানে তাদের বেধড়ক মারধর ও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে দুজন অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাদের মাঠের পাশে ফেলে রেখে পালিয়ে যান। এ বিষয়ে ক্ষেতলাল থ

‌‘চোর সন্দেহে’ দুই বন্ধুকে নির্যাতন, একজনের মৃত্যু

জয়পুরহাটের ক্ষেতলালে চোর সন্দেহে দুই যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। এতে লাল বাদশা (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত লাল বাদশা আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে। আহত মাইদুল (১৮) একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। তারা দুজন বন্ধু বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি মাঠের পাশে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তারা এসে লাল বাদশাকে মৃত এবং মাইদুলকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরে আহতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

হাসপাতালে চিকিৎসাধীন মাইদুল জানান, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে নিয়ে একটি বাড়িতে বন্দি করে রাখেন। সেখানে তাদের বেধড়ক মারধর ও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে দুজন অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাদের মাঠের পাশে ফেলে রেখে পালিয়ে যান।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের ওপর এই নির্যাতন চালানো হয়েছে। অন্য কোনো কারণ থাকলেও তা উদঘাটনের চেষ্টা চলছে।

এসআর

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow